কম্বোডিয়ার রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালালো থাইল্যান্ড

কম্বোডিয়ার রকেট হামলায় দুই থাই নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্তের ওপারে হামলা চালিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবার ভোরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির একপর্যায়ে থাই সামরিক বাহিনী তাদের এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

থাই বাহিনীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়, তাদের যুদ্ধবিমান গুলিবর্ষণ করেছে এবং ‘স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯’-এর ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এর আগে সীমান্তে দুটি রকেট হামলার জবাবে থাইল্যান্ড ছয়টি এফ-১৬ মোতায়েন করে।

থাই উপ-মুখপাত্র জানান, নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে পরিকল্পিতভাবে বিমান হামলা চালানো হয়েছে। থাই সেনা কর্মকর্তা আরও জানান, ছয়টি সীমান্ত এলাকায় এখনো সংঘর্ষ চলছে, এতে এক শিশুসহ অন্তত তিনজন বেসামরিক আহত হয়েছে।

সংঘর্ষের জন্য উভয় দেশ একে অপরকে দায়ী করছে। কম্বোডিয়া অভিযোগ করেছে, থাইল্যান্ড তাদের ভূখণ্ড দখলের চেষ্টা করছে এবং বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা এ হামলাকে ‘বর্বর সামরিক আগ্রাসন’ বলে আখ্যায়িত করেছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। পরিস্থিতির অবনতি রোধে থাইল্যান্ড সীমান্ত পয়েন্টগুলো বন্ধ করে দিচ্ছে বলেও জানানো হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।