ক্যাটাগরি বাংলাদেশ

বিশ্বকাপ খেলে ফিরেই সংবর্ধনা ও অর্থপুরস্কার পেল অনূর্ধ্ব-১৫ ফুটবলাররা

বিশ্বকাপ খেলে ফিরেই সংবর্ধনা ও অর্থপুরস্কার পেল অনূর্ধ্ব-১৫ ফুটবলাররা

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরেই উষ্ণ সংবর্ধনা ও নগদ আর্থিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশের উদীয়মান ফুটবলাররা। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আয়োজিত এই বৈশ্বিক আসরে বাংলাদেশের কিশোর দল পঞ্চম স্তরে (টায়ার-৫) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্ট শেষে দেশে পৌঁছানোর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন প্রাঙ্গণে বিজয়ী কিশোরদের আনুষ্ঠানিকভাবে […]
Read more
পিরোজপুরে ছাত্রদলের দুপক্ষে তুমুল সংঘর্ষ, জখম ৫

পিরোজপুরে ছাত্রদলের দুপক্ষে তুমুল সংঘর্ষ, জখম ৫

পিরোজপুর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের কোপ ও এলোপাতাড়ি হামলায় দুই কর্মী গুরুতর জখমসহ মোট পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শহরের পুরানো বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষে সরাসরি জড়িত থাকার অভিযোগে নাফিস নামে এক যুবককে আটক করেছে […]
Read more
খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

খুলনা মহানগরীর শামসুর রহমান রোডে অবস্থিত রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা, ভাঙচুর ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মারাত্মক অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় একদল দুর্বৃত্ত একযোগে এই চিকিৎসাসেবা প্রতিষ্ঠান দুটিতে আকস্মিক হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি প্রতিষ্ঠান দুটি চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি এবং এক নারী স্বাস্থ্যকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার […]
Read more
নওগাঁ কারাগারে বন্দি অবস্থায় মারা গেলেন বগুড়া আ.লীগ নেতা নবাব

নওগাঁ কারাগারে বন্দি অবস্থায় মারা গেলেন বগুড়া আ.লীগ নেতা নবাব

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটি বিস্ফোরক মামলায় অভিযুক্ত আসামি হিসেবে তিনি কারাবন্দি ছিলেন। নিহত জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল জলিলের […]
Read more
১ কোটি টাকা ঘুষ কাণ্ডে অভিযুক্ত সাবেক প্রসিকিউটরের দেশত্যাগ

১ কোটি টাকা ঘুষ কাণ্ডে অভিযুক্ত সাবেক প্রসিকিউটরের দেশত্যাগ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিন পাইয়ে দেওয়ার নামে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার দেশ ছেড়েছেন। গত ৩১ অক্টোবর তিনি ইতালি চলে গেছেন বলে জানা গেছে। তবে তাঁর দেশত্যাগে আদালতের বা কর্তৃপক্ষের কোনো আইনি নিষেধাজ্ঞা ছিল না বলে জানিয়েছেন […]
Read more
ঘিওরে বসতবাড়িতে অভিযান, ৫০ পিস ইয়াবাসহ সাহাদত গ্রেপ্তার

ঘিওরে বসতবাড়িতে অভিযান, ৫০ পিস ইয়াবাসহ সাহাদত গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : গোপাল রাজবংশী মানিকগঞ্জের ঘিওরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. সাহাদত (৪১) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বরটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করজনা গ্রামে আসামির নিজ দখলীয় বসতঘরে এই সফল অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি […]
Read more
দেশে হামের ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু

দেশে হামের ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু

দেশে হামের সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩১৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি পরীক্ষায় ৮২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন শনাক্ত ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৪০০। সংক্রমণের এই ঊর্ধ্বগতি […]
Read more
যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা ও হাতের রগ কেটে হত্যার অভিযোগ

যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা ও হাতের রগ কেটে হত্যার অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যায় যৌতুকের টাকা না পেয়ে লামিয়া নামে এক গৃহবধূকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবিউল ছৈয়ালকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লামিয়া পাশের গ্রামের বাসিন্দা আল আমিন মাতবরের […]
Read more
নাহিদার নেতৃত্বে ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশের দল ঘোষণা

নাহিদার নেতৃত্বে ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশের দল ঘোষণা

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তাঁর নেতৃত্বে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। মঙ্গলবার (৩ নভেম্বর) আসন্ন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে বিসিবি। […]
Read more
স্ট্রোক ও ডেঙ্গুতে আইসিইউতে সংগীতশিল্পী শাহেদ আলী

স্ট্রোক ও ডেঙ্গুতে আইসিইউতে সংগীতশিল্পী শাহেদ আলী

জনপ্রিয় ‘রোকজানা’ গানের শিল্পী ও গীতিকার শেখ শাহেদ আলী স্ট্রোক ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের সদস্য, সহকর্মী, বন্ধু ও সংগীতাঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা। শাহেদ আলীর বন্ধু এবং কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক জানিয়েছেন, গত ২৪ অক্টোবর রক্তে সোডিয়ামের মাত্রা কমে […]
Read more
1 … 56 57 58 59 60 … 3,119

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।