ক্যাটাগরি সর্বশেষ

হামের উপসর্গে ১১৬২ মৃত্যু, নতুন রোগী ১১৮০

হামের উপসর্গে ১১৬২ মৃত্যু, নতুন রোগী ১১৮০

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৮০ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ […]
Read more
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং রিয়াদগামী ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া অথবা বাতিল করা হয়েছে। গতকাল শনিবারের এ হামলার […]
Read more
কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে খুন তাজমিন

কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে খুন তাজমিন

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে। বাড়ি থেকে অভিমান করে বেরিয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে কক্সবাজারে পৌঁছানো, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এক যুবকের সঙ্গে হোটেলে অবস্থান এবং পরে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হওয়া—পুরো ঘটনাপ্রবাহ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কক্সবাজারের কলাতলীতে একটি আবাসিক হোটেলে ‘রাজুর […]
Read more
নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বাড়ির আঙিনায় খেলার সময় বিদ্যুতায়িত হয়ে এক ভাই বিপদে পড়লে তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও দুজনকে বাঁচানো যায়নি। নিহত […]
Read more
রমনা কালীমন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার তিন

রমনা কালীমন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার তিন

রাজধানীর রমনা কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরখানের ধোবাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্ত করার পর তাঁদের আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা সোনা কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে […]
Read more
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হলো ৪ জনকে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হলো ৪ জনকে

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা […]
Read more
দেশের মাটিতে ফিরল ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

দেশের মাটিতে ফিরল ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

প্রায় দুই বছর আগে ভারতে যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে ফিরেছে। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর পর রোববার (১১ অক্টোবর) সকালে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁর মরদেহ বাংলাদেশে আনা হয়। রোববার সকাল ১১টার দিকে বেনাপোল চেকপোস্টে […]
Read more
যশোরে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১, আহত ১, নিখোঁজ ১

যশোরে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১, আহত ১, নিখোঁজ ১

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে স্যালোমেশিনচালিত ভ্যান বা আলমসাধু চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান (৪৬) নামে আরও একজন আহত হয়েছেন। অন্যদিকে, ধাওয়া ও আটকের চেষ্টার সময় জীবন বাঁচাতে বাঁওড়ের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন আল আমিন (৪০) নামে আরেক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে […]
Read more
‘ধূপ’ নিয়ে ফিরলেন ঈশান, গানে হারানো প্রিয়জনের স্মৃতি

‘ধূপ’ নিয়ে ফিরলেন ঈশান, গানে হারানো প্রিয়জনের স্মৃতি

নতুন গান ‘ধূপ’ প্রকাশ করেছেন সংগীতশিল্পী ঈশান মজুমদার। প্রিয়জনকে হারানোর বেদনা, স্মৃতির টান এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তে তাঁদের উপস্থিতি অনুভব করার আবেগ নিয়ে তৈরি গানটি প্রকাশিত হয়েছে ইউটিউবে। কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশরি’ দিয়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পাওয়ার পর নতুন এই গান নিয়ে হাজির হলেন ঈশান। গত জুলাইয়ে প্রকাশিত ‘পাতার বাঁশরি’ গানে ঈশানের সঙ্গে […]
Read more
বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়নে চাকরি ও ব্যবসার সুযোগ

বিএনপির নেতাদের চাকরি-ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে

বিএনপির দুর্দিনে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের পর্যায়ক্রমে চাকরি, বৈধ ডিলারশিপ ও ঠিকাদারির কাজের সুযোগ দিয়ে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন। গত ২৪ […]
Read more
1 … 98 99 100 101 102 … 4,472

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।