ক্যাটাগরি সর্বশেষ

রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার একটি লিচুবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা হাতে তৈরি ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আদুবুড়ি উপরিমাঠ এলাকার ওই বাগানে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। সিমেন্টের একটি বস্তার ভেতরে ককটেলগুলো রাখা ছিল। বুধবার সকালে এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]
Read more
পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির সিলগালা, নির্মাণকাজ বন্ধ

পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির সিলগালা, নির্মাণকাজ বন্ধ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের রহিম বাজারে অবস্থিত ঐতিহাসিক রামলীলা মন্দির সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। পুরোনো এই স্থাপনা ভেঙে সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পর নাগরিক সমাজ ও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। একই সঙ্গে প্রস্তাবিত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে। […]
Read more
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের তৃতীয় চালান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়িবহরটি কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এ চালানে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত জ্বালানি আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত […]
Read more
ট্রাম্পের দেড় বছরে তিন লাখের বেশি ভিসা বাতিল কেন

ট্রাম্পের দেড় বছরে তিন লাখের বেশি ভিসা বাতিল কেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রশাসন তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে। অভিবাসনবিরোধী কঠোর নীতি, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তার যুক্তিতে নেওয়া এ পদক্ষেপের প্রভাব পড়েছে দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের পাশাপাশি নতুন করে ভিসা পেতে আগ্রহীদের ওপরও। মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা […]
Read more
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে রান্নাঘরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোরে টঙ্গীর মুদাফা মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন পরিবারের […]
Read more
ভাটারার বাড়িতে ডিবির অভিযান, আটক পুলিশ কর্মকর্তার দুই মেয়ে

ভাটারার বাড়িতে ডিবির অভিযান, আটক পুলিশ কর্মকর্তার দুই মেয়ে

রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার একটি ভাড়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। তাঁদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও আছেন। অভিযানে মদ, গাঁজা, ইয়াবা, কনডম এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে […]
Read more
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে বলে […]
Read more
লাকসামে কর্ণফুলী ট্রেনের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী রেল চলাচল বন্ধ

লাকসামে কর্ণফুলী ট্রেনের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী রেল চলাচল বন্ধ

কুমিল্লার লাকসামে কর্ণফুলী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলার আজগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আপলাইনে চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাকসাম রেলওয়ে থানার […]
Read more
তিন ঘণ্টা বিলম্বে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রামে বিক্ষোভ

তিন ঘণ্টা বিলম্বে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রামে বিক্ষোভ

নির্ধারিত সময়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে না যাওয়ায় চট্টগ্রাম রেলস্টেশনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। বুধবার সকালে ট্রেনটির নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও যাত্রা শুরু না হওয়ায় স্টেশনমাস্টারের কক্ষের সামনে জড়ো হন প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী। প্ল্যাটফর্মেও কয়েকজনকে প্রতিবাদ করতে দেখা যায়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর সকাল ১০টা ৫০ মিনিটে […]
Read more
মাগুরায় যুবদল নেতার মৃত্যু, মাথায় গুলির ক্ষত সন্দেহ

মাগুরায় যুবদল নেতার মৃত্যু, মাথায় গুলির ক্ষত সন্দেহ

মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস কাউন্টারে দায়িত্ব পালনকালে শাকের হোসেন (৩৯) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রথমে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করেছিলেন পরিবারের সদস্যরা। তবে দাফনের আগে মরদেহ গোসল করানোর প্রস্তুতির সময় মাথার […]
Read more
1 2 3 4 5 … 4,417

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।