Category: সর্বশেষ

crb 1744683446 চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন

চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন

চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে আগুনের সূত্রপাত্র হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। এরইমধ্যে ২৫-৩০টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। বস্তির বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি। […]
Read more
aabbc 16 1744645761 ইকুয়েডরে আবারও জয়ী ড্যানিয়াল নোবোয়া

ইকুয়েডরে আবারও জয়ী ড্যানিয়াল নোবোয়া

রক্ষণশীল দলের ড্যানিয়াল নোবোয়া বামপন্থি প্রতিদ্বন্দ্বী লুইসা গঞ্জালেজকে হারিয়ে ইকুয়েডরে ফের ক্ষমতায় আসতে চলেছেন । ৯২ শতাংশ ভোট গণনা হওয়া পর্যন্ত ৫৫ দশমিক আট শতাংশ ভোট পেয়েছেন তিনি। ২০২৩ সালেও লুইসা গঞ্জালেজকে হারিয়ে প্রেসিডেন্ট পদে আসীন হন নোবোয়া। অন্যদিকে, লুইসা দাবি করেন নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। স্লোগানরত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ইকুয়েডরের ইতিহাসে এটি কুৎসিততম […]
Read more
TOUKIR 25 1744646032 বুধবার ঢাকায় আসছেন ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

বুধবার ঢাকায় আসছেন ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আগামী বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে যোগ দিতে পারেন মায়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতও। সোমবার (১৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর এই প্রথম ট্রাম্প প্রশাসনের […]
Read more
aabbc 15 1744645313 অবশেষে এসএসসি পরীক্ষায় বসেছে প্রবেশপত্র না পাওয়া সেই ১৩ শিক্ষার্থী

অবশেষে এসএসসি পরীক্ষায় বসেছে প্রবেশপত্র না পাওয়া সেই ১৩ শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়া হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের প্রবেশপত্র না পাওয়া ১৩ শিক্ষার্থীরাইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, উখিয়ার হলদিয়া পালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী সিন্ডিকেট কবলে পড়ে চলমান এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি। এজন্য তারা বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় […]
Read more
TOUKIR 24 1744644952 ঢাকার আকাশে দেখা গেল নজিরবিহীন ‘ড্রোন শো’

ঢাকার আকাশে দেখা গেল নজিরবিহীন ‘ড্রোন শো’

লাখো দর্শকের উপস্থিতিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দেখা গেল নজীরবিহীন ‘ড্রোন শো’। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শোর আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় শুরু হয় এ ড্রোন শোতে ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। দেখানো হয় ‘২৪-এর বীর’, পায়রার […]
Read more
aabbc 14 1744644483 সংস্কারের সমাধান নির্বাচন: মির্জা ফখরুল

সংস্কারের সমাধান নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বর্তমান সংস্কারের সমাধান নির্বাচন। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি। এসময় ফখরুল বলেন, আশা করছি বাংলা সাল ১৪৩২ জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। দেশের প্রতিটি মানুষের হৃদয়-মন উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার […]
Read more
TOUKIR 23 1744643441 ২৩ এপ্রিল ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক খেলাফত মজলিসের

২৩ এপ্রিল ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক খেলাফত মজলিসের

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ‘ওয়াকফ বিল ২০২৫’ বাতিল ও ভারতজুড়ে অব্যাহত মুসলিম নিধনের প্রতিবাদে আগামী ২৩ এপ্রিল ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (১৪ এপ্রিল) এ তথ্য জানান মাওলানা জালালুদ্দীন আহমদ। এ নিয়ে আজ সোমবার একটি বৈঠক করেছে দলটি। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৈঠক শেষে […]
Read more
TOUKIR 20 1744641547 প্রতিনিয়তই কমছে জাপানের জনসংখ্যা

প্রতিনিয়তই কমছে জাপানের জনসংখ্যা

গেল বছরের অক্টোবর মাস পর্যন্ত জাপানের জনসংখ্যা ১২ কোটি ৩ লাখে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় ৮ লাখ ৯৮ হাজার কম। সোমবার (১৪ এপ্রিল) দেশটির সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে। দেশটির ইন্টারন্যালবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এটি জনসংখ্যার সবচেয়ে বড় পতন। জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি […]
Read more
aabbc 13 1744641206 সাংগ্রাই উৎসবে মেতেছে মারমারা

সাংগ্রাই উৎসবে মেতেছে মারমারা

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব পালন করা হচ্ছে। চলবে আগামী তিন দিন। সোমবার  (১৪ এপ্রিল)সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলা থেকে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই র‌্যালি দিয়ে শুরু হয় অনুষ্ঠান।  র‌্যালিতে মারমা তরুণ-তরুণীরা বর্ণিল সাজে অংশ নেন। তারা নেচে গেয়ে শহরকে উৎসবমুখর করে তোলেন। পরে সাংগ্রাইয়ের প্রধানতম আকর্ষণ পানি উৎসব অনুষ্ঠিত হয়। একে অপরকে পানি […]
Read more
TOUKIR 19 1744640272 রামপুরায় তরুণীকে মারধরের ঘটনায় আপন কফি হাউজের দুজন পুলিশ হেফাজতে

রামপুরায় তরুণীকে মারধরের ঘটনায় আপন কফি হাউজের দুজন পুলিশ হেফাজতে

রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুইজন হলেন- আপন কফি হাউজের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর। তবে, ঘটনার […]
Read more

সর্বাধিক পঠিত