বাংলাদেশের ভারতের প্রতি পণ্য রপ্তানি সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সরকার কর্তৃক বিভিন্ন ধাপে আরোপিত বাণিজ্য সীমাবদ্ধতা এই…
যুক্তরাষ্ট্র তার ভিসা বন্ড নীতির আওতায় নতুন দেশগুলোর তালিকা বিস্তৃত করেছে, যার মধ্যে বাংলাদেশও যুক্ত হয়েছে। এই তালিকার সম্প্রসারণের ফলে…
গ্রিনল্যান্ড দখলের প্রশ্নে হোয়াইট হাউসের সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে স্বীকার করেছে যে, আর্কটিক…
বাংলাদেশ সামরিক আধুনিকীকরণের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে উচ্চ-প্রযুক্তির যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত আলোচনা শুরু করেছে। এই আলোচনাগুলো পাকিস্তানে অনুষ্ঠিত…
আরবি সাহিত্যের এক ধ্রুপদী নামকবি খলিল জিবরানদারিদ্র্য, প্রবাস, বেদনা আর প্রেম—এই চারটি শব্দে যদি কোনো কবির জীবনকে ধরা যায়, তবে…
অভিনন্দন শুভ জন্মদিন মমতা ব্যানার্জি আজ পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ও সংগ্রামী নারী নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র জন্মদিন। কালীঘাটের সরু গলি থেকে বাংলার মসনদ—এই দীর্ঘ পথচলায় গঙ্গায় যেমন গড়িয়েছে অনেক জল, তেমনি রাজনীতির উত্তাপে শুকিয়ে গেছে তিস্তা, জন্ম নিয়েছে ধুধু বালুচর, জমেছে ইতিহাসের বহু স্তর। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির রাজনৈতিক যাত্রাপথের সূচনা কলেজ জীবন থেকেই। কংগ্রেসের হাত ধরেই রাজনীতিতে তাঁর প্রবেশ। ছাত্র রাজনীতি থেকেই তিনি ছিলেন এক উজ্জ্বল, স্পষ্টভাষী ও লড়াকু মুখ। সময়ের সঙ্গে সঙ্গে অজস্র ঘাত-প্রতিঘাত, সংঘাত ও ষড়যন্ত্রের মধ্য দিয়েই গড়ে ওঠে আজকের ‘অগ্নিকন্যা’—বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজের রাজনৈতিক বিশ্বাসকে পাথেয় করে তিনি গড়ে তোলেন নতুন দল—তৃণমূল কংগ্রেস। সেই দলই একদিন ভেঙে দেয় বামফ্রন্টের ৩৪ বছরের অটুট লাল দুর্গ। ২০১১ সালে বাংলায় বইয়ে দেন পরিবর্তনের হাওয়া। এরপর টানা তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বে আসীন হয়ে তিনি প্রমাণ করেছেন, রাজনৈতিক দৃঢ়তা ও জনসংযোগ কীভাবে ইতিহাস বদলে দেয়। জাতীয় রাজনীতিতেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নতুন দল গড়ে তোলার পাশাপাশি তিনি পরপর দু’বার রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রকের দায়িত্ব এবং মানবসম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে তিনি অন্যতম প্রধান বিরোধী কণ্ঠ—যার রাজনৈতিক প্রভাব জাতীয় রাজনীতিতেও গভীরভাবে আলোচিত। নিজের অদম্য প্রচেষ্টা আর আত্মবিশ্বাসেই কালীঘাটের গলির মেয়েটি আজ সকলের প্রিয় ‘দিদি’। রাজনীতির পথে হাঁটতে গিয়ে একাধিকবার হামলা, হুমকি ও শারীরিক আঘাতের শিকার হয়েছেন তিনি। তবুও মাথা নত না করে বারবার উঠে দাঁড়িয়েছেন, আন্দোলনের মাঠে নেমেছেন অগণিতবার।…
ভেনেজুয়েলার রাজনৈতিক কার্যক্রমে আলোচনার কেন্দ্রবিন্দু এখন হুয়ান গুইদোর ঘনিষ্ঠ মিত্র মাচাদো। মাচাদো গত ৩ জানুয়ারিকে “ঐতিহাসিক দিন” হিসেবে আখ্যায়িত করে…
ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট দেশটিকে এক সংবেদনশীল অবস্থায় নিয়ে এসেছে, যেখানে সাধারণ নাগরিকদের প্রতিবাদ দ্রুত অস্থিরতায় রূপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে,…
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের সিয়াউ দ্বীপে সোমবার (৫ জানুয়ারি) ভোরে শুরু হওয়া প্রবল বৃষ্টির কারণে আকস্মিক ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে,…
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদের এলাকায় সোমবার গভীর রাতে আবারও গুলির শব্দ শোনা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ…