সাকিবকে সতর্ক করেছিলাম, যাই করো আওয়ামী লীগ করো না: মেজর হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে তিনি আওয়ামী লীগে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সাকিব সেই পরামর্শ না মেনে এখন রাজনৈতিক বিপদে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি। শনিবার (৩ মে) ঢাকায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন মেজর হাফিজ। […]
Read more

