ক্যাটাগরি দেশ

পেট্রল ছিটিয়ে আগুন, পুড়ল ১১ বসতঘর

পেট্রল ছিটিয়ে আগুন, পুড়ল ১১ বসতঘর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পেট্রল ছিটিয়ে নিজের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরগুলোতে। এতে একই বাড়ির ১১টি ঘর পুড়ে গেছে। ঘরগুলোর আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকটি পরিবার। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে ফায়ার […]
Read more
সালমান শাহ তিন দশক পরও যে গল্পের শেষ নেই

সালমান শাহ: তিন দশক পরও যে গল্পের শেষ নেই

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম সময়ের সঙ্গে পুরোনো হয় না। বরং বছর পেরোনোর সঙ্গে তাদের উপস্থিতি আরও দৃঢ় হয়ে ওঠে দর্শকের স্মৃতি ও সংস্কৃতিতে। সালমান শাহ তেমনই এক নাম। মৃত্যুর প্রায় তিন দশক পরও নব্বইয়ের দশকের এই জনপ্রিয় নায়ক বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে সমানভাবে আলোচিত। পর্দায় তার অভিনয়, পোশাক, চুলের ছাঁট, সংলাপ কিংবা গানের দৃশ্য—সবকিছুই এখনো […]
Read more
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দুই শিক্ষকসহ গ্রেপ্তার পাঁচ

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দুই শিক্ষকসহ গ্রেপ্তার পাঁচ

সাভারে এক মাদ্রাসাছাত্রকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুই শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শুরু হওয়া অভিযান শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদ্রাসার তিন কিশোর শিক্ষার্থী এবং দুই শিক্ষক রয়েছেন। শনিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ […]
Read more
কাফরুলের নিখোঁজ শিশু শরীয়তপুরে উদ্ধার

কাফরুলের নিখোঁজ শিশু শরীয়তপুরে উদ্ধার

রাজধানীর কাফরুলে বাসার বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া সাত বছরের এক শিশুকে শরীয়তপুর থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুথী আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। একই অভিযানে ওই […]
Read more
মেসির নৈপুণ্যে এগিয়ে গিয়েও জয় পেল না মিয়ামি

মেসির নৈপুণ্যে এগিয়ে গিয়েও জয় পেল না মিয়ামি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ইন্টার মিয়ামির হয়ে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। দলের দুটি গোলের সঙ্গেই সরাসরি কিংবা পরোক্ষভাবে যুক্ত ছিলেন আর্জেন্টাইন তারকা। তবে তাঁর দুর্দান্ত অবদানও শেষ পর্যন্ত মিয়ামিকে জয় এনে দিতে পারেনি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২–২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবারের ম্যাচটি […]
Read more
আড়াইহাজারে যুবককে পিটিয়ে গুরুতর আহত, ভিডিও ভাইরাল

আড়াইহাজারে যুবককে পিটিয়ে গুরুতর আহত, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন এক যুবককে লাঠি দিয়ে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। গুরুতর আহত ওই যুবককে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঘটে। তবে ঘটনার […]
Read more
রাজধানীতে দোকানে ব্যবসায়ীকে গুলি, জানালা দিয়ে গুলিবিদ্ধ গৃহবধূ

রাজধানীতে দোকানে ব্যবসায়ীকে গুলি, জানালা দিয়ে গুলিবিদ্ধ গৃহবধূ

রাজধানীর শনির আখড়া ও দারুস সালাম এলাকায় পৃথক দুটি গুলির ঘটনায় এক ব্যবসায়ী ও এক নারী আহত হয়েছেন। শনিবার রাতে অল্প সময়ের ব্যবধানে ঘটে যাওয়া দুই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। একটি ঘটনায় দোকানের ভেতরে ঢুকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করা হয়। অন্য ঘটনায় বাসার খোলা জানালা দিয়ে ছোড়া গুলি লাগে টেলিভিশন দেখার […]
Read more
আওয়ামী লীগ আমলে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা বাড়েনি আরাফাত

আওয়ামী লীগ আমলে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা বাড়েনি: আরাফাত

আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশকে জ্বালানি খাতে আমদানি-নির্ভর করে তোলা হয়েছে—এমন অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তাঁর দাবি, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একই সময়ে দেশের অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন বাড়াতে কূপ খনন ও অনুসন্ধান চালিয়েছে এবং বাড়তি চাহিদা পূরণের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস […]
Read more
শিবিরকর্মীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে হয়রানির অভিযোগ মোনামীর

শিবিরকর্মীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে হয়রানির অভিযোগ মোনামীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থক বা কর্মী বলে তিনি উল্লেখ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অনবরত ট্যাগ করে নানা ধরনের মন্তব্য ও টিপ্পনী করছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া […]
Read more
তিন শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

তিন শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুরে তিন শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করার পর তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আলী হাসান (২৫)। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা […]
Read more
1 17 18 19 20 21 1,399

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।