ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহত ৬, আহত ৮৬
ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ৮৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। রবিবার (২৪ আগস্ট) হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংবাদমাধ্যম সাবার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। হামলার পর রাজধানীর আকাশে বিশাল আগুনের গোলা ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। হুতিদের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, […]
Read more

