ক্যাটাগরি বাংলাদেশ

ডেঙ্গুতে ৬২ মৃত্যু নতুন রোগী ৩৯৪ 1752931505 1 ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ২৮০

ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ২৮০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে ২৮০ জন রোগী।  বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া ব্যক্তি চট্টগ্রামের বাসিন্দা।  বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৩ […]
Read more
বার্ন ইনস্টিটিউট পরিচালক

দগ্ধদের রক্তের প্রয়োজন নেই: বার্ন ইনস্টিটিউট পরিচালক

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, বিমান বিধ্বস্তে দগ্ধদের কারো রক্তের ডোনেশনের প্রয়োজন নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ইনস্টিটিউট চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডা. নাসির উদ্দিন বলেন, ‘দগ্ধদের রক্তের প্রয়োজন নেই। পাশাপাশি স্কিনের পর্যাপ্ত মজুদ থাকায় স্কিন ডোনেশনও নেয়া হচ্ছে না। অনেকেই আর্থিক সহায়তার […]
Read more
আত্মহত্যা

তিন কন্যাশিশু নিয়ে প্রতিবন্ধী বাবার আত্মহত্যার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে তিন কন্যাশিশুকে নিয়ে চলন্ত বাসের নিচে আত্মহত্যার চেষ্টা করেছেন মঞ্জুরুল হক (৩০) নামের এক প্রতিবন্ধী বাবা। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসড়কের নিচে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। পথচারীরা সময়মতো এগিয়ে এসে তাকে ও তিন সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। মঞ্জুরুল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যপালা গ্রামের বাসিন্দা। স্ত্রী ও […]
Read more
যুবদলকর্মী হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে 1753369658 যুবদলকর্মী হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

যুবদলকর্মী হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গত বছর যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবং আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন। এর আগে খায়রুল হককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির […]
Read more
নিষেধাজ্ঞা

লাঙলকোট পৌরসভার মেয়রসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে কুমিল্লার লাঙলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেকসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য তিনজন হলেন—লাঙলকোটের খাটাচৌ হাজীবাড়ি এলাকার আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান বাড়ি এলাকার সমছুদ্দীন […]
Read more
শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ শতক জমি জব্দের আদেশ 1753366683 শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ শতক জমি জব্দের আদেশ

শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ শতক জমি জব্দের আদেশ

শেখ রেহানার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক ও তাদের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা ৩৫৪ শতক জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। প্রাথমিকভাবে এসব সম্পত্তির বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। […]
Read more
গ্রেপ্তার

পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার

বৈধ কাগজপত্র ছাড়াই ইরানে প্রবেশের চেষ্টা করার সময় পাকিস্তান-ইরান সীমান্ত এলাকা থেকে ৩৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ও ফ্রন্টিয়ার কর্পস (এফসি)। বুধবার (২৪ জুলাই) বেলুচিস্তানের তাফরান সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা চাগাই বিভাগের মাসকিল নামক নির্জন এলাকা […]
Read more
মাহিয়া তাসনিম

বিমান বিধ্বস্তে আহত মাহিয়া তাসনিমের মৃত্যু, নিহত বেড়ে ৩৩

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও একটি নাম। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫)। তার মৃত্যুর মধ্য দিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জনে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় […]
Read more
হত্যা মামলায় কারাগারে শেখ হাসিনার মামাতো ভাই হিরা 1753363792 হত্যা মামলায় কারাগারে শেখ হাসিনার মামাতো ভাই হিরা

হত্যা মামলায় কারাগারে শেখ হাসিনার মামাতো ভাই হিরা

জুলাই গণঅভ্যুত্থানকালে উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই শেখ ওয়ালিদুর রহমান হিরাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাসুদ রানা কারাগারে রাখার […]
Read more
মনোনয়ন না দিলে খালেদা তারেক ফখরুলকে ঘেরাও করার হুঁশিয়ারি বিএনপি নেতার 1753363202 মনোনয়ন না দিলে খালেদা-তারেক-ফখরুলকে ঘেরাও করার হুঁশিয়ারি বিএনপি নেতার

মনোনয়ন না দিলে খালেদা-তারেক-ফখরুলকে ঘেরাও করার হুঁশিয়ারি বিএনপি নেতার

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা বিএনপির শীর্ষ নেতাদের—তারেক রহমান, খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লায় সোনালি সংসদ মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এই হুমকি দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।