যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইসরাত জাহান করবি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারের ছাত্রী ছিলেন। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে বন্ধু সঙ্গে করে ঢাকায় ফেরার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। […]
Read more

