ক্যাটাগরি বাংলাদেশ

aabbc 21 1744032874 টেকনাফে অপহৃত দুজনকে উদ্ধার করা যায়নি, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা

টেকনাফে অপহৃত দুজনকে উদ্ধার করা যায়নি, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকা থেকে শনিবার(৫ এপ্রিল) রাতে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। এখনো অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। তাঁদের মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন অপহরণকারীরা। অপহৃত দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার বাসিন্দা নুর কামাল (৫০) ও রঙ্গিখালী এলাকার বাসিন্দা নুর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)। […]
Read more
TOUKIR 77 1744032249 রবিবার বন্ধ থাকবে পার্বত্য অঞ্চলের সকল ব্যাংক

রবিবার বন্ধ থাকবে পার্বত্য অঞ্চলের সকল ব্যাংক

চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে আগামী ১৩ এপ্রিল (রবিবার) তিন পার্বত্য অঞ্চল রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সব ব্যাংক বন্ধ থাকবে। সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ১৩ এপ্রিল রোববার তিনটি পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর সব […]
Read more
TOUKIR 76 1744031290 প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় চট্টগ্রামের বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় চট্টগ্রামের বাবর আলী

হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ (৮ হাজার ৯১ মিটার) পর্বতের চূড়ায় বাংলাদেশের লাল-সবুঝ পতাকা উড়ালেন চট্টগ্রামের বাবর আলী। সোমবার (৭ এপ্রিল) প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা ওড়ান। বাবরের সঙ্গে আছেন গাইড ফূর্বা অংগেল শেরপা। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের অভিযানের পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারের সত্ত্বাধিকারী মোহন লামসাল। পর্বতারোহী […]
Read more
jamalpur 1744031128 ‘সরকার আমাকে তামাশা দেখার জন্য অস্ত্র দেয়নি’—পিস্তল প্রদর্শনের বিষয়ে বললেন বিএনপি নেতা

‘সরকার আমাকে তামাশা দেখার জন্য অস্ত্র দেয়নি’—পিস্তল প্রদর্শনের বিষয়ে বললেন বিএনপি নেতা

জামালপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অস্ত্র উঁচিয়ে ধরার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। সোমবার (৭ এপ্রিল) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকার আমাকে তামাশা দেখার জন্য অস্ত্র দেয়নি, দেয়নি মুছে ঘরে রেখে দিতে—দিয়েছে নিরাপত্তার জন্য। আমি ছেলেকে […]
Read more
aabbc 20 1744031183 জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে মানচিত্র, হুমকির মুখে দেশ: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে মানচিত্র, হুমকির মুখে দেশ: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য এক গভীর হুমকি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূল ধ্বংস এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতির ফলে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশকে তার মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে। সোমবার (৭ এপ্রিল) ঢাকার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ […]
Read more
gaibandha 1744030370 পলাশবাড়ীতে ট্রান্সফরমার চুরির অভিযোগে নেসকো প্রকৌশলী সাময়িক বরখাস্ত

পলাশবাড়ীতে ট্রান্সফরমার চুরির অভিযোগে নেসকো প্রকৌশলী সাময়িক বরখাস্ত

গাইবান্ধার পলাশবাড়ীতে পাঁচটি চালু ট্রান্সফরমার চুরির ঘটনায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি’র আবাসিক প্রকৌশলী মো. হারুন-অর-রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চুরিকৃত ট্রান্সফর্মারগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন নেসকো পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত গত ২১ মার্চ তারিখের এক অফিস আদেশে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। […]
Read more
TOUKIR 75 1744029714 সোনাইমুড়ীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

সোনাইমুড়ীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ ও পরিচালনা কমিটি নিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি হাত বোমাও বিস্ফোরিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সোনাপুর ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ ও পরিচালনা কমিটি নিয়ে […]
Read more
aabbc 19 1744028993 সাবেক প্রতিমন্ত্রী কেরামত আলী কারাগারে

সাবেক প্রতিমন্ত্রী কেরামত আলী কারাগারে

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ তাকে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার বেলা পৌনে ১২টার দিকে কাজী কেরামত আলীকে আদালতে তোলা হয়। তখন তার আইনজীবীরা জামিনের আবেদন […]
Read more
sirajganj 1744028819 সিরাজগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। সোমবার (৭ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ। তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত (৬ এপ্রিল) রাত সোয়া ১১ টার দিকে র‌্যাবের সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সলঙ্গা থানার ধোপাকান্দি রিফা বেকারীর সামনে […]
Read more
aabbc 18 1744028044 নবীনগরে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পান চাষ

নবীনগরে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পান চাষ

এক সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নজুড়ে ছিল পান চাষের বিপুল প্রসার। স্থানীয়রা পূর্ব পুরুষদের পথ ধরে পানের বরজ গড়ে তুলেছিলেন, যা একসময় এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। স্থানীয় কৃষকদের মতে,  একদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং অন্যদিকে কৃষি বিভাগের তেমন পৃষ্ঠপোষকতা না থাকায় দিন দিন কমে […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।