ক্যাটাগরি ব্রেকিং নিউজ

ঘুষ গ্রহণ 1758859633 ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের হুমকি দিয়ে চাঁদাবাজি: মুখোমুখি ছাত্রদল-জামায়াত

ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের হুমকি দিয়ে চাঁদাবাজি: মুখোমুখি ছাত্রদল-জামায়াত

রংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ গ্রহণের ভিডিও জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতির মাধ্যমে মুখোমুখি অবস্থানে গেছে ছাত্রদল ও জামায়াত। ইতোমধ্যেই অভিযুক্ত কর্মচারীকে প্রশাসন বদলি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাড়িয়ারকুঠি ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক বিপ্লব দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধ […]
Read more
নড়াইলে সিরাতুন্নবী অনুষ্ঠানে শিবিরের সভাপতিকে ছুরিকাঘাত 1758858471 নড়াইলে সিরাতুন্নবী অনুষ্ঠানে শিবিরের সভাপতিকে ছুরিকাঘাত

নড়াইলে সিরাতুন্নবী অনুষ্ঠানে শিবিরের সভাপতিকে ছুরিকাঘাত

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন শাখা শিবিরের সভাপতি মাসুম হাসানকে (১৮) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ফাহিম শেখ (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা একটার দিকে কুমড়ি তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসা শিবিরের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা শেষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফাহিম লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের মিঠু শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী ও […]
Read more
ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না ট্রাম্প 1758858415 ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না। একইসঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।  তার এই ভাষণের […]
Read more
সুনামগঞ্জে পিকআপ সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের 1758857832 সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকার সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিলেটগামী একটি পিকআপভ্যানের সঙ্গে […]
Read more
পথচারীর চুল কেটে দেয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান 1758857509 পথচারীর চুল কেটে দেয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান

পথচারীর চুল কেটে দেয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান

প্রকাশ্যে পথচারীর চুল কেটে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায় আসক। বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে, ভবিষ্যতে আর কোনো নাগরিক এমন অবমাননা ও বেআইনি আচরণের শিকার না হন। এতে আরও বলা […]
Read more
হুমকির মুখে রপ্তানি খাত 1758855821 হুমকির মুখে রপ্তানি খাত

হুমকির মুখে রপ্তানি খাত

পৃথিবীর বড় বড় রপ্তানিকারক দেশ রপ্তানি বাণিজ্যে নিজেদের আধিপত্য বাড়াতে এবং তা টিকিয়ে রাখতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করছে। একই সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তির (পিটিএ) সুবিধাও নিচ্ছে সমানভাবে। এ ক্ষেত্রে যে দেশের কূটনীতি বা বৈদেশিক নীতি যত শক্তিশালী সেসব দেশ ততটাই এগিয়ে। এ দুটি চুক্তির আওতায় উভয় দেশ তাদের রপ্তানি বাণিজ্যে বিশেষ […]
Read more
ঢাকা দক্ষিণ সিটিতে বর্জ্য বিল প্রসঙ্গে ঠিকাদারদের কঠোর বার্তা 1758854243 ঢাকা দক্ষিণ সিটিতে বর্জ্য বিল প্রসঙ্গে ঠিকাদারদের উদ্দেশ্যে কঠোর বার্তা

ঢাকা দক্ষিণ সিটিতে বর্জ্য বিল প্রসঙ্গে ঠিকাদারদের উদ্দেশ্যে কঠোর বার্তা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া স্পষ্ট করে জানিয়েছেন যে, বর্জ্য সংগ্রহকারী ঠিকাদাররা কোনো বাড়ি থেকে বর্জ্য অপসারণের জন্য ১০০ টাকার বেশি বিল বা মাসুল নিতে পারবেন না। তিনি সতর্ক করেছেন যে এই নিয়মের কোনো লঙ্ঘন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে […]
Read more
স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষকের হাত পা ভেঙে দিল দুর্বৃত্তেরা 1758853217 স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

পিরোজপুরে জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র স্কুল থেকে ফেরার পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝারঝারিয়াতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যালয়ের ছুটি শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্র মোটরসাইকেলে পিরোজপুর শহরে ফিরছিলেন। পথে মুখোশধারী দুর্বৃত্তরা বিপুল মিত্রের ওপর […]
Read more
বিনিয়োগও স্থবির 1758790410 বেসরকারি খাতে ঋণপ্রবাহ ইতিহাসের সর্বনিম্নে, বিনিয়োগও স্থবির

বেসরকারি খাতে ঋণপ্রবাহ ইতিহাসের সর্বনিম্নে, বিনিয়োগও স্থবির

দেশের অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়েছে। নতুন শিল্প স্থাপন বা ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেই বললেই চলে। এর প্রভাবে বেসরকারি খাতে ব্যাংক ঋণের চাহিদা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। পুঁজিবাজারেও দীর্ঘদিন ধরে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের শেষে বেসরকারি খাতে ঋণ স্থিতি দাঁড়ায় ১৭ লাখ ৪৭ হাজার কোটি টাকা। কিন্তু […]
Read more
মঞ্চেই প্রাণ গেলো ‘সিন্দাবাদ খ্যাত সেই অভিনেতার 1758789879 মঞ্চেই প্রাণ গেলো ‘সিন্দাবাদ’ খ্যাত সেই অভিনেতার

মঞ্চেই প্রাণ গেলো ‘সিন্দাবাদ’ খ্যাত সেই অভিনেতার

ভারতের হিমাচল প্রদেশে মঞ্চে অভিনয় করতে করতেই ‘সিন্দাবাদ’ খ্যাত অভিনেতা অমরেশ মহাজন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে চাম্বার চৌগানে রামলীলা মঞ্চায়নের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। স্থানীয় সংবাদমাধ্যম লোকমাত টাইমস জানায়, এদিন মঞ্চে রাজা দশরথের চরিত্রে অভিনয় করছিলেন মহাজন। ডায়ালগ বলার মাঝেই হঠাৎ […]
Read more
1 … 179 180 181 182 183 … 625

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।