এক বছরে শ্রমশক্তির বাইরে চলে গেলো ১৬ লাখের বেশি নারী, কারণ যা জানা গেলো
এক বছরে ১৬ লাখের বেশি নারী শ্রমশক্তির বাইরে চলে গেছে বলে এক গবেষণা রিপোর্টে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)। এক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামো ও সামাজিক নিরাপত্তাহীনতাকে দুষছেন অর্থনীতিবিদরা। চাকরি না সংসার, আগে কোনটা? এমন প্রশ্নে হরহামেশাই কাঠগড়ায় দাঁড়ায় নারীর ইচ্ছা। পরিবারের সবার ভালো থাকা আর সন্তানের মুখের দিকে তাকিয়ে ক্যারিয়ারে দাড়ি টানতে বাধ্য হন কর্মজীবী নারী। […]
Read more

