ক্যাটাগরি সর্বশেষ

এবার ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ 1757433406 এবার ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

এবার ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্স ও নেপাল—দুটি ভিন্ন মহাদেশের দুটি দেশ। তবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনটি দুই দেশেই রাজনৈতিক অস্থিরতার নতুন মোড় বয়ে এনেছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে এমপিদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। অন্যদিকে […]
Read more
ঐশ্বরিয়া 1757433237 ঐশ্বরিয়ার 'আপত্তিকর' ছবি ভাইরাল, আদালতে অভিনেত্রী

ঐশ্বরিয়ার ‘আপত্তিকর’ ছবি ভাইরাল, আদালতে অভিনেত্রী

অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও এআই দিয়ে নির্মিত অশ্লীল-বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছাড়ানোর অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। ঐশ্বরিয়ার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্ট বলেছেন, ঐশ্বরিয়া রায় বচ্চনের ব্যক্তিত্ব অধিকার রক্ষার জন্য অনিমতি ছাড়া তার ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে। ঐশ্বরিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ […]
Read more
বিতর্কিত ভিডিওর জেরে চাকরি গেল বিএফআইইউ প্রধানের 1757432918 আপত্তিকর ভিডিওর জেরে চাকরি গেল বিএফআইইউ প্রধানের

আপত্তিকর ভিডিওর জেরে চাকরি গেল বিএফআইইউ প্রধানের

অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তদন্তে সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ […]
Read more
দেশব্যাপী লোডশেডিং হতে যাচ্ছে 1757430832 দেশব্যাপী লোডশেডিং হতে যাচ্ছে

দেশব্যাপী লোডশেডিং হতে যাচ্ছে

যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লোডশেডিংয়ের এই পরিস্থিতি আগামী ২/৩ দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সাময়িক এ পরিস্থতি মোকাবিলায় পিডিবি দেশবাসীর সহযোগিতা কামনা […]
Read more
SADEK 2 1757429944 ডাকসু ভোটের পর উত্তপ্ত ক্যাম্পাস, ছাত্রদলের বিক্ষোভ

ডাকসু ভোটের পর উত্তপ্ত ক্যাম্পাস, ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হল ও অমর একুশে হলে ভোট কারচুপির অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি হঠাৎই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ছাত্রদল সমর্থিত প্রার্থীরা অভিযোগ তুলেছেন, প্রশাসনের ছত্রছায়ায় পরিকল্পিতভাবে ভোট চুরি চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযোগ প্রকাশ করে ছাত্রদলের নেতারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। […]
Read more
ঢাবি উপাচার্যকে ‘জামায়াতি প্রশাসন আখ্যা দিল ছাত্রদল 1757428316 ঢাবি উপাচার্যকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল

ঢাবি উপাচার্যকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে উত্তেজনা বেড়েছে। জামায়াত-শিবিরের বহিরাগত নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো করার অভিযোগ তুলে সরাসরি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের মুখোমুখি হয়েছে ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিনেট ভবনে এক সভা চলাকালে সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা। তাঁরা উপাচার্যের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। […]
Read more
বিক্ষোভকারীদের আগুনে দগ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু 1757428155 বিক্ষোভকারীদের আগুনে দগ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

বিক্ষোভকারীদের আগুনে দগ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

বিক্ষোভকারীদের দেওয়া আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন। সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা তার বাড়িতে ঢুকে আগুন দেয়। ওই সময় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী ঘরের ভেতর ছিলেন। দাল্লু নামের ওই এলাকায় অবস্থিত বাড়িতে শতশত মানুষ প্রবেশ করেন। ওই সময় বাড়িটি ঘিরে ফেলে তাতে আগুন দেন তারা। তখন ভেতরে আটকা […]
Read more
আট মাসে খুন ২৬১৬ নারী ও শিশু নির্যাতন ১৫ হাজার অন্তর্বর্তী সরকার 2 1757426783 আট মাসে খুন ২,৬১৬, নারী ও শিশু নির্যাতন ১৫ হাজার: অন্তর্বর্তী সরকার

আট মাসে খুন ২,৬১৬, নারী ও শিশু নির্যাতন ১৫ হাজার: অন্তর্বর্তী সরকার

চলতি বছরের ৮ মাসে ২ হাজার ৬১৬টি খুন এবং ১৫ হাজার ৪৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ২০২০ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের তথ্যের ওপর ভিত্তি করে তুলনামূলক সার্বিক চিত্র প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। প্রেস উইংয়ের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন […]
Read more
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল 1757426377 কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে দোহার বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকটি আবাসিক ভবন কেঁপে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা আইএসএ যৌথভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কাতারের নাম উল্লেখ না […]
Read more
প্রকাশ্যে টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ 1757425740 প্রকাশ্যে টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ

প্রকাশ্যে টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ

প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ শীর্ষ নেতারা ভিসির সঙ্গে দেখা করতে যান। পরে প্রেস ব্রিফিং চলাকালে এ ঘটনা ঘটে। বিএনপিপন্থি শিক্ষকদের উপস্থিতিতেই ক্ষুব্ধ ভঙ্গিতে ভিসির প্রতি কঠিন […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।