ক্যাটাগরি সর্বশেষ

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার 1756028656 অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়ে গেছে-পাকিস্তানের এমন দাবি নাকচ করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই অবস্থান তুলে ধরেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রবিবার (২৪ আগস্ট) ঢাকায় গণমাধ্যমের কাছে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা দুই বার হয়েছে—এমন দাবি করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রাজধানীর প্যান প্যাসিফিক […]
Read more
ছুরিকাঘাত 1756028671 প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামের গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সজীব মোল্লা ওরফে ইমরান (২৪) নামে আরও একজন।  শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে। আহত ইমরান একই গ্রামের […]
Read more
ভেবেছিলাম আমেরিকা হবে কিন্তু ‘দেশটা পাকিস্তান হলো স্বাধীন খসরু 1756027403 ভেবেছিলাম আমেরিকা হবে কিন্তু ‘দেশটা পাকিস্তান হলো’ : স্বাধীন খসরু

ভেবেছিলাম আমেরিকা হবে কিন্তু ‘দেশটা পাকিস্তান হলো’ : স্বাধীন খসরু

জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। এর আগে এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। রবিবার (২৪ আগস্ট) অভিনেতা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “ভাবছিলাম দেশটা আমেরিকা হয়ে যাবে। আদতে হইলো পাকিস্তান। আফসোস! আফসোস!” ভিডিওটির […]
Read more
বিএনপি নেতার মন্তব্যে জুলাই গণঅভ্যুত্থান ‘ষড়যন্ত্র দায়ী জামায়াত 1756026934 সারজিসদের আমি নেতা বলব না, তারা জুলাই অভিনেতা: ফজলুর রহমান

সারজিসদের আমি নেতা বলব না, তারা জুলাই অভিনেতা: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি একটি টকশোতে জুলাই গণঅভ্যুত্থানকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি এই ঘটনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছেন। ফজলুর রহমানের মতে, জামায়াত দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে। তিনি বলেন, “যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির […]
Read more
যশোরে বিদেশে পাঠানোর নামে ১০ জনের ২৭ লাখ টাকা টাকা আত্মসাৎ 1756026706 যশোরে বিদেশে পাঠানোর নামে ১০ জনের ২৭ লাখ টাকা টাকা আত্মসাৎ

যশোরে বিদেশে পাঠানোর নামে ১০ জনের ২৭ লাখ টাকা টাকা আত্মসাৎ

যশোরের আরজু আহমেদ স্ত্রীর গহনা ও ছোট ভাইয়ের মোটরসাইকেল বিক্রি করে এবং ঋণ নিয়ে দুবাই যেতে চেয়েছিলেন। এ জন্য তিনি প্রতারক শাওন সাহার হাতে ৪ লাখ টাকা তুলে দেন। কিন্তু প্রতারণার শিকার হয়ে এখন তিনি নিঃস্বপ্রায়। আরজুর মতো আরও আটজন একই রকম প্রতারণার শিকার হয়ে শাওন সাহা এবং তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৭ লাখ ৫০ […]
Read more
অনুপ্রবেশের মধ্যেই রোহিঙ্গা ফেরানোর সম্মেলন শুরু আজ 1756026441 অনুপ্রবেশের মধ্যেই রোহিঙ্গা ফেরানোর সম্মেলন শুরু আজ

অনুপ্রবেশের মধ্যেই রোহিঙ্গা ফেরানোর সম্মেলন শুরু আজ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আট বছরেও নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারেনি। এর মধ্যে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় প্রত্যাবাসনের পথ আরও কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দিকে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে আজ রবিবার কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনের আগেই বড় ধরনের সংঘাতের আশঙ্কায় হাজারো রোহিঙ্গা রাখাইন ছেড়ে […]
Read more
মসজিদের বাথরুমে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার 1756026389 মসজিদের বাথরুমে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

মসজিদের বাথরুমে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে মসজিদের বাথরুমে নিয়ে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে ওই প্রতিবন্ধী কিশোরীকে (১৬) মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ করে ইমাম মফিজুর রহমান মল্লিক। ওই দিন রাতে কিশোরীর বড় ভাই বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা […]
Read more
ধর্ষণ 1756026097 রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটে। পরে সন্ধ্যায় সবুজবাগ থানা পুলিশ ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। শিশুটির বাবা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে তার মেয়ে পড়ালেখার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পাশের বাড়ির যুবক রিমন […]
Read more
ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ২০ জনের শিক্ষা শুরু মাদ্রাসায় 1756025854 ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ২০ জনের শিক্ষা শুরু মাদ্রাসায়

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ২০ জনের শিক্ষা শুরু মাদ্রাসায়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৮ জনের মধ্যে প্রায় ২০ জন শিক্ষার্থী তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন মাদ্রাসায়। শুধু ভিপি পদেই নয়, কেন্দ্রীয় ও হল সংসদ মিলে প্রায় পাঁচ শতাধিক প্রার্থী আছেন যারা অতীতে মাদরাসা শিক্ষায় শিক্ষিত ছিলেন। বিশ্লেষকদের মতে, ডাকসুর ইতিহাসে এবারই প্রথম এতো বিপুল সংখ্যক মাদ্রাসা পড়ুয়া […]
Read more
১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী 1756025624 ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে। রবিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।