ক্যাটাগরি সর্বশেষ

ঝিনাইদহে বাস ট্রাক সংঘর্ষে আহত ১৫ 1755749500 ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দর্শনা যাচ্ছিল। পথে কালীগঞ্জ-জীবননগর সড়কের ওই স্থানে পৌঁছালে তুষার সিরামিকসের কারখানা থেকে একটি ড্রাম ট্রাক বের হয়ে প্রধান সড়কে উঠলে বাসটির সঙ্গে […]
Read more
ফিটনেসবিহীন যানবাহনে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা 1755748635 ফিটনেসবিহীন যানবাহনে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

ফিটনেসবিহীন যানবাহনে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

মানুষের যাতায়াতের সবচেয়ে বেশি ব্যবহৃত বাহন বাস, মিনিবাস, হিউম্যান হলার ও অটোরিকশা। তবে এসব যানবাহনের অনেকগুলোরই ফিটনেস সনদ নেই, যা সড়কে যাত্রীদের জন্য একেকটি চলন্ত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রতিদিন ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার প্রায় ২০ শতাংশের জন্য দায়ী ফিটনেসবিহীন মোটরযান। এসব কারণে প্রতিদিন প্রাণহানি ঘটছে অসংখ্য […]
Read more
প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেট থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার 1755748411 প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেট থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেট থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোঁয়া মনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে। স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা থেকে ফেরার পর থেকেই ছোঁয়া মনি নিখোঁজ ছিল। দীর্ঘসময় খোঁজাখুঁজির […]
Read more
চীন গেলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান 1755747491 চীন গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

চীন গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট বাংলাদেশে ফিরে […]
Read more
প্রথমবার বাংলাদেশে পুরুষদের ক্রিকেটে আম্পায়ারিংয়ে অভিষেক জেসির 1755747146 প্রথমবার বাংলাদেশে পুরুষদের ক্রিকেটে আম্পায়ারিংয়ে অভিষেক জেসির

প্রথমবার বাংলাদেশে পুরুষদের ক্রিকেটে আম্পায়ারিংয়ে অভিষেক জেসির

এশিয়া কাপ টি-টোয়েন্টির আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরো সিরিজ। এই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার ও নারী ক্রিকেটে অভিজ্ঞ আম্পায়ার সাথিরা জাকির জেসি। এবারই প্রথম তিনি বাংলাদেশের […]
Read more
মেসি ও কোচ ছাড়া ইন্টার মায়ামির নাটকীয় জয় 1755747013 মেসি ও কোচ ছাড়া ইন্টার মায়ামির নাটকীয় জয়

মেসি ও কোচ ছাড়া ইন্টার মায়ামির নাটকীয় জয়

ফ্লোরিডার ফোর্ট লডারডেলে বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে) লিগস কাপের কোয়ার্টার ফাইনালে দারুণ এক নাটকীয় ম্যাচের সাক্ষী হলো ফুটবল ভক্তরা। ইনজুরির কারণে লিওনেল মেসি ছিলেন বাইরে, কোচ হাভিয়ের মাশ্চেরানোও লাল কার্ড দেখে সাইডলাইন ছাড়েন। তবু প্রতিকূলতাকে জয় করে টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছাল ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। টাইগ্রেসের ডিফেন্ডার হাভিয়ের […]
Read more
সোনালী জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ 2 1755747329 সোনালী-জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

সোনালী-জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

সোনালী ব্যাংক পিএলসি ও জনতা ব্যাংক পিএলসির ‘অফিসার (আইটি)’ পদের ফলাফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বুধবার (২০ আগস্ট) দশম গ্রেডের এ পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্যানেল থেকে ৪৬৮ প্রার্থীকে মেধা, কোটা ও প্রাপ্যতার ভিত্তিতে পছন্দক্রম […]
Read more
উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 1755745780 উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের কাছে স্টেশনের ওভারব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় […]
Read more
যারা দেশটাই চায়নি তারাও স্বাধীন দেশের ক্ষমতা চায় 1755745465 'যারা দেশটাই চায়নি তারাও স্বাধীন দেশের ক্ষমতা চায়'

‘যারা দেশটাই চায়নি তারাও স্বাধীন দেশের ক্ষমতা চায়’

অন্তর্বর্তী সরকারের এক বছর পেরিয়ে গেল, কিন্তু দেশের মানুষ শান্তি পেল না। দিনদিন অশান্তি  বরং বাড়ছে। সংস্কার, বিচার এবং নির্বাচন করার গুরুদায়িত্ব নিয়ে এ সরকার ক্ষমতাসীন হয়েছে। এর মধ্যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বদলে অনৈক্য তৈরি হচ্ছে। সবাই সবাইকে ল্যাং মারার চেষ্টা করছে। মুখে জনগণের সেবার কথা বললেও সবাই […]
Read more
সন্তানকে বাঁচাতে নিজের জীবন দিলেন পিতা 1755745166 সন্তানকে বাঁচাতে নিজের জীবন দিলেন পিতা

সন্তানকে বাঁচাতে নিজের জীবন দিলেন পিতা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিলের পানিতে নৌকা উল্টে মনিরুল ইসলাম নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। তবে শেষ মুহূর্তে নিজের ৭ বছরের শিশু সন্তানকে উঁচিয়ে ধরে বাঁচাতে সক্ষম হন তিনি। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনা ধুকুরিয়া বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল একই ইউনিয়নের ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।