Deprecated: Elementor\Modules\GlobalClasses\Atomic_Global_Styles::get_cache_root_key(): Implicitly marking parameter $key as nullable is deprecated, the explicit nullable type must be used instead in /home/yicwogh/public_html/wp-content/plugins/elementor/modules/global-classes/atomic-global-styles.php on line 410
সর্বশেষ - খবরওয়ালা বাংলা | প্রতিটি জনপদের স্থানীয় পত্রিকা

ক্যাটাগরি সর্বশেষ

চলাচল অযোগ্য সড়কে ধান চাষ সংস্কারের দাবিতে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ 1754835900 চলাচল অযোগ্য সড়কে ধান চাষ, সংস্কারের দাবিতে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

চলাচল অযোগ্য সড়কে ধান চাষ, সংস্কারের দাবিতে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের পাশ দিয়ে উপজেলা মডেল মসজিদ, বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেক্সটাইল কলেজ ও বিএম কলেজ যাওয়ার একমাত্র সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ অবহেলায় সড়কজুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, বৃষ্টির পানিতে জমে গেছে কাদামাটি—যা পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই […]
Read more
ইসির প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৬টি দল উত্তীর্ণ 1754835757 ইসির প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৬টি দল উত্তীর্ণ

ইসির প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৬টি দল উত্তীর্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সহ ১৬টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই–বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। রবিবার (১০ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, মাঠপর্যায়ের যাচাই–বাছাই শেষে এসব দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে নিবন্ধনের জন্য আবেদন করা এনসিপি–সহ ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি। ফলে সব দলকেই ঘাটতি পূরণের জন্য […]
Read more
বিশ্ববাজারে চালের দাম নিম্নমুখী দেশের বাজারে বাড়তি 1754835229 বিশ্ববাজারে চালের দাম নিম্নমুখী, দেশের বাজারে বাড়তি

বিশ্ববাজারে চালের দাম নিম্নমুখী, দেশের বাজারে বাড়তি

বিশ্ববাজারে চালের দাম গত আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। রেকর্ড উৎপাদন ও ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে চালের দাম। থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা সাদা চালের রপ্তানি মূল্য বিশ্ববাজারের মানদণ্ড হিসেবে পরিচিত। এই চালের দাম সম্প্রতি টনপ্রতি ৩৭২ দশমিক ৫০ ডলারে নেমে গেছে। গত বছরের শেষ ভাগের তুলনায় […]
Read more
নাটোরে পুকুরে ডুবে নানী নাতির মৃত্যু 1754834730 নাটোরে পুকুরে ডুবে নানী-নাতির মৃত্যু

নাটোরে পুকুরে ডুবে নানী-নাতির মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী ও নাতির মৃত্যু হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৫) ও তার নাতি আল আমিন (৮)। আল আমিনের বাড়ি একই উপজেলার পালিদাহ গ্রামে; তিনি ফারুক হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা […]
Read more
শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে 1754834691 শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে: তারেক রহমান

শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে: তারেক রহমান

শিগগিরই সবার সঙ্গে সামনাসামনি দেখা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে। রবিবার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। […]
Read more
পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর শুটিং অনিশ্চিত ‘সুড়ঙ্গ ২ 1754834005 পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর, শুটিং অনিশ্চিত ‘সুড়ঙ্গ ২’

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর, শুটিং অনিশ্চিত ‘সুড়ঙ্গ ২’

ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। এরপর নতুন কোনো কাজে তাকে না দেখলেও সম্প্রতি ঘোষণা আসে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করবেন তিনি। তবে এর মধ্যেই জানা গেল, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, ফলে আপাতত তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ […]
Read more
চোরাচালান বিরোধী অভিযানে নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার 1754833084 চোরাচালান বিরোধী অভিযানে নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

চোরাচালান বিরোধী অভিযানে নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পিয়াইন নদীপথে ভারতীয় চোরাচালান পণ্য আটক করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। নিহত বিজিবি সদস্যের নাম মাসুম বিল্লাহ। তিনি গোয়াইনঘাটের সোনারহাট বিজিবি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত ছিলেন। পুলিশ […]
Read more
জাকসু 1754833461 ৩২ বছর পর জাকসু নির্বাচন, ভোট ১১ সেপ্টেম্বর

৩২ বছর পর জাকসু নির্বাচন, ভোট ১১ সেপ্টেম্বর

দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বর […]
Read more
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম 1754832397 ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি বাতিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। রবিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী’ শীর্ষক ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন তারা। সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থী জিয়াউল হক লিখিত বক্তব্য পাঠ করেন। জিয়াউল হক বলেন, ‘গত […]
Read more
নতুন ১০০ টাকার নোট কবে আসছে জানালো বাংলাদেশ ব্যাংক 1754832240 নতুন ১০০ টাকার নোট কবে আসছে, জানালো বাংলাদেশ ব্যাংক

নতুন ১০০ টাকার নোট কবে আসছে, জানালো বাংলাদেশ ব্যাংক

দেশের আর্থিক পরিকাঠামোতে নতুন রঙের ছোঁয়া নিয়ে পূর্বঘোষণা অনুযায়ী আসছে বাংলাদেশের নতুন ১০০ টাকার ব্যাংক নোট। দেশের ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের নানা প্রতীককে বুকে নিয়ে হাজির হচ্ছে এই নোট। বাংলাদেশ ব্যাংকের এই নতুন নোটের সামনে দেখা যাবে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের অনবদ্য ছবি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সংস্কৃতির প্রামাণ্য দলিল হয়ে রয়েছে। […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।