Category: সর্বশেষ

শিক্ষা সচিব জোবায়ের

সিনিয়র শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সচিবালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবসের দিন এইচএসসি […]
Read more
সচিবালয়ের গেট ভেঙে গাড়ি ভাঙচুর করলো শিক্ষার্থীরা 1753179463 সচিবালয়ের গেট ভেঙে গাড়ি ভাঙচুর করলো শিক্ষার্থীরা, সেনা-পুলিশের লাঠিচার্জে আহত অনেক

সচিবালয়ের গেট ভেঙে গাড়ি ভাঙচুর করলো শিক্ষার্থীরা, সেনা-পুলিশের লাঠিচার্জে আহত অনেক

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার ও সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে গেট ভেঙে ও দেয়াল টপকে ঢুকে পড়েন। এ সময় তাদের ঠেকাতে গেলে পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে। সচিবালয়ের ভেতরে ঢুকে শিক্ষার্থীরা সামনে থাকা যানবাহনে ভাঙচুর চালান। এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ব্যাপক ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে […]
Read more
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ 1753178907 শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটার পরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, মঙ্গলবার চলমান এইচএসসি ও […]
Read more
হাইকোর্ট

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের নম্বর যুক্ত করার নির্দেশ: হাইকোর্ট

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিচয়পত্রে (আইডি কার্ড) অভিভাবক তথা বাবা-মা অথবা অভিভাবকের মোবাইল নম্বর ও রক্তের গ্রুপ (ব্লাড গ্রুপ) অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট […]
Read more
বজ্রপাত

হবিগঞ্জে বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে চানপুর গ্রামে বজ্রপাতে মোঃ রেজাউল হক (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রেজাউল হক চানপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।  তিনি বলেন, রেজাউল হক নামে ওই কিশোর বাড়ির পাশে উঠানে […]
Read more
রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ 1753177393 রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ

রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের রক্ত দিতে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) শতাধিক মানুষ।  মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে জড়ো হন তারা। সমাজে নানাভাবে নিগ্রহের শিকার এসব মানুষ বলছেন, যারা আহত হয়েছে, ওরা তো আমাদেরই সন্তান। ওদের বিপদে আমরা ওদের পাশে আছি।সরেজমিনে […]
Read more
এইচএসসি

২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগামী ২৪ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন। এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক […]
Read more
রাশিয়ায় শ্রমিক বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩ আহত ২০ 1753174811 রাশিয়ায় শ্রমিক বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩, আহত ২০

রাশিয়ায় শ্রমিক বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩, আহত ২০

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি রাস্তা থেকে উলটে প্রায় ২৫ মিটার (৮২ ফুট) গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। […]
Read more
খোঁজ নেই রাইসা মনির 1753173782 বিমান বিধ্বস্ত: খোঁজ নেই রাইসা মনির

বিমান বিধ্বস্ত: খোঁজ নেই রাইসা মনির

মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। গতকাল থেকেই তাকে বিভিন্ন স্থানে ও হাসপাতালে হন্যে হয়ে খুঁজছেন পরিবারের সদস্যরা, কিন্তু কোথাও দেখা মেলেনি তার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মাইলস্টোন কলেজের সামনে রাইসা মনির মামা সাগর হোসেন বলেন, গতকাল দুপুরে রাইসা ক্লাসে […]
Read more
পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার 1753173741 পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান । মানজুরুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে মাদক কারবারি মো. শাহাজাহান গাজী […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।