Category: সর্বশেষ

ডাকসু 1 1753010174 ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ২৯ জুলাই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন হবে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিলসংক্রান্ত চূড়ান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন এই তথ্য জানান। জসীম উদ্দিন বলেন, […]
Read more
ডাকাতি

বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিয়ের আগের রাতে এক কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, বিয়ের প্রস্তুতি চলাকালে হঠাৎ ১০–১২ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়িতে হানা দেয়। বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি […]
Read more
বাপের বেটা হইলে ভোটে আয়—জামায়াতকে ফজলুর রহমান 1753008656 ‘বাপের বেটা হইলে ভোটে আয়’—জামায়াতকে ফজলুর রহমান

‘বাপের বেটা হইলে ভোটে আয়’—জামায়াতকে ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেছেন, ‘দশ লাখ লোকের মিটিং করছে, এক শ কোটি টাকা খরচ করছে। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর। ভোটের বেলায় গলা চিপা দেস কেন?’ কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনায় উপজেলা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফজলুর […]
Read more
রাসিকের সব উন্নয়নকাজ বন্ধের ঘোষণা ঠিকাদারদের 1753008604 রাসিকের সব উন্নয়নকাজ বন্ধের ঘোষণা ঠিকাদারদের

রাসিকের সব উন্নয়নকাজ বন্ধের ঘোষণা ঠিকাদারদের

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সচিবের বিরুদ্ধে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা এবং জনসেবায় বাধা দেওয়ার অভিযোগ তুলে ও এসবের প্রতিবাদে চলমান সব উন্নয়নকাজ আগামী বুধবার (২৩ জুলাই) থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঠিকাদারেরা। রবিবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন। ‘রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারবৃন্দ’ ব্যানারে আয়োজিত ওই সংবাদ […]
Read more
বান্দরবানে সারজিসকে অবাঞ্চিত ঘোষণা 1753007594 বান্দরবানে এনসিপি ও সারজিসকে অবাঞ্চিত ঘোষণা

বান্দরবানে এনসিপি ও সারজিসকে অবাঞ্চিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বান্দরবানকে ‘শাস্তির জায়গা’ বলায় পার্বত্য অঞ্চলের প্রতি অবমাননা করা হয়েছে উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জেলা নিয়ে এমন মন্তব্যের কারণে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ‘ছাত্রসমাজ’। রবিবার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারজিস […]
Read more
গয়েশ্বর

‘জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না’ — গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “জামায়াতে ইসলামী কেয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।” রবিবার (২০ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতের যেসব দাবি, তা মূলত নির্বাচনি […]
Read more
এ কে আজাদ 1753007172 ব্যবসার ৪০ বছরে এমন সংকট দেখিনি: এ কে আজাদ

ব্যবসার ৪০ বছরে এমন সংকট দেখিনি: এ কে আজাদ

চল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম রপ্তানিকারক, ব্যবসায়ী নেতা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ. কে. আজাদ। তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি। কিন্তু এখন হতাশ ও ক্ষুব্ধ।’ রবিবার (২০ জুলাই) ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে হা-মীম […]
Read more
মরদেহ উদ্ধার

শ্বশুরবাড়ি থেকে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে শ্বশুরবাড়ির ঘর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাজমিস্ত্রি সোহাগ মিয়া (২৪) এবং তাঁর স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়, […]
Read more
গাজা যেন কারবালা 1753006070 গাজা যেন কারবালা, পানি আনতে গিয়ে ক্ষেপণাস্ত্রে উড়ে গেল সহোদর দুই শিশু

গাজা যেন কারবালা, পানি আনতে গিয়ে ক্ষেপণাস্ত্রে উড়ে গেল সহোদর দুই শিশু

গাজা যেন পরিণত হয়েছে ঐতিহাসিক কারবালার প্রান্তরে। ইসরায়েলি বাহিনী বিগত পৌনে দুই বছরে নিরবচ্ছিন্নভাবে হামলা চালিয়ে অঞ্চলটির পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আর এখন অঞ্চলটিতে ত্রাণ প্রবেশ করতে না দিয়ে গাজাবাসী তৃষ্ণার্ত থাকতে বাধ্য করছে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের জন্য পানি সংগ্রহ একটি অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আজ […]
Read more
লাশ উদ্ধার

নিখোঁজের ছয় দিন পর ভারতে মিলল দিনমজুরের লাশ

সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর এক দিনমজুরের লাশ ভারতের করিমগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম আবদুল মালিক (৪২)। তিনি জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভী চক গ্রামের মিরাশি বাড়ির বাসিন্দা। শনিবার (১৯ জুলাই) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে তাঁর লাশ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করে। […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।