Category: সর্বশেষ

রংপুরে পিসিআর মেশিন নষ্ট কিটের অভাবে করোনা পরীক্ষা বন্ধ 1750133086 রংপুরে পিসিআর মেশিন নষ্ট, কিটের অভাবে করোনা পরীক্ষা বন্ধ

রংপুরে পিসিআর মেশিন নষ্ট, কিটের অভাবে করোনা পরীক্ষা বন্ধ

করোনার সংক্রমণ বাড়তে থাকায় রংপুরের মানুষের মাঝে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। গত তিন বছর ধরে বিভাগের তিনটি আরটি-পিসিআর ল্যাবের মেশিনগুলো বিকল হয়ে পড়ে আছে। নেই কিট। ফলে বন্ধ রয়েছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা। কবে নাগাদ এগুলো সচল করা হবে, তাও নিশ্চিত করে জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা […]
Read more
এইচএসসি পেছানোর দাবিতে লং মার্চের ডাক 1750132911 এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে লং মার্চের ডাক

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে লং মার্চের ডাক

আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে লং মার্চের ডাক দিয়েছেন একদল পরীক্ষার্থী। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে লং মার্চ করবেন তারা। এরপর শিক্ষা বোর্ডে গিয়ে অবস্থান কর্মসূচি করা হবে। তারা বলছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে […]
Read more
নতুন ড্রোন উন্মোচন করল ইরান 1750131255 নতুন ড্রোন উন্মোচন করলো ইরান, সক্ষমতা সম্পর্কে যা জানা গেলো

নতুন ড্রোন উন্মোচন করলো ইরান, সক্ষমতা সম্পর্কে যা জানা গেলো

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স তাদের নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে। সোমবার নতুন এই ড্রোনটি প্রকাশ্যে আনা হয়। খবর তাসনিম নিউজের। খবরে বলা হয়, এই ড্রোনটি শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আত্মঘাতী অভিযানে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। ড্রোনটির প্রকাশিত ছবিতে দেখা যায়, এটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত, যা একে ১,৫০০ কিলোমিটারের […]
Read more
তেহরান দূতাবাস 1750130864 ঝুঁকিতে বাংলাদেশের তেহরান মিশন: কূটনীতিক ও প্রবাসীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি

ঝুঁকিতে বাংলাদেশের তেহরান মিশন: কূটনীতিক ও প্রবাসীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি

ইরানে অবস্থানরত বাংলাদেশিরা আপাতত মোটামুটি নিরাপদে থাকলেও, তেহরানে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্স এখন সরাসরি ইসরাইলি আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো দূতাবাসের একটি গোপন রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে, যা মানবজমিনের হাতে এসেছে। রিপোর্টে জানানো হয়, তেহরানে বাংলাদেশ মিশন ভবনের এক কিলোমিটারের মধ্যে রয়েছে ইরানের একটি পরমাণু গবেষণা কেন্দ্রসহ দুটি সংবেদনশীল স্থাপনা। […]
Read more
চীনাদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ 1750129786 চীনাদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ

চীনাদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ

যত তাড়াতাড়ি সম্ভব চীনা নাগরিকদের দেশে ফিরে যেতে অথবা স্থল সীমান্ত ক্রসিং দিয়ে ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানাচ্ছে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস। দূতাবাস সম্ভাব্য বিপদের ইঙ্গিত দিয়ে চীনাদের দ্রুত আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে তাগাদা দিচ্ছে। মঙ্গলবার (১৭ জুন) দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। চীনা দূতাবাস বলছে, ইসরায়েলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ইসরায়েলি আকাশসীমা […]
Read more
কুলাউড়ায় প্রেম ও ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা 1750129704 কুলাউড়ায় প্রেম ও ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা

কুলাউড়ায় প্রেম ও ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা

মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিছা জান্নাত আনজুম (১৫) হত্যার সঙ্গে জড়িত অভিযুক্ত প্রতিবেশী জুনেল মিয়া (৩৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান ও ধর্ষণে ব্যর্থ হয়ে নাফিছা শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জুনেলের তথ্যমতে এবং পুলিশের তল্লাশিকালে হত্যাকাণ্ডের আশপাশের বিভিন্ন স্থানে ফেলে রাখা খুনের শিকার আনজুমের পরিহিত বোরকা, স্কুল ব্যাগ, বই ও একটি জুতা […]
Read more
ইসরায়েলের এফ ৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের 1750128812 ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইসরায়েলের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। দেশটির বার্তাসংস্থা নুর নিউজ জানিয়েছে, তাবরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এরআগে দখলদারদের আরও তিনটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছিল ইরান। সেই অর্থে দেশটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েল চারটি এফ-৩৫ বিমান হারিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের সেনা […]
Read more
এইচএসসির ফরম পূরণের সময় বেড়েছে 1750128402 এইচএসসির ফরম পূরণের সময় বেড়েছে

এইচএসসির ফরম পূরণের সময় বেড়েছে

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৮ থেকে ১৯ জুন পর্যন্ত ফরম পূরণ এবং ১৯ জুন পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। সোমবার (১৬ জুন) ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]
Read more
অবিলম্বে তেহরান খালি করতে ট্রাম্পের হুঁশিয়ারি 1750127225 অবিলম্বে তেহরান খালি করতে ট্রাম্পের হুঁশিয়ারি

অবিলম্বে তেহরান খালি করতে ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। সিএনএন জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে। তবে এই হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের এই হঠাৎ হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে […]
Read more
সাভারে যৌথবাহিনীর অভিযান গ্রেপ্তার ৫ 1750125656 সাভারে যৌথবাহিনীর অভিযান , গ্রেপ্তার ৫

সাভারে যৌথবাহিনীর অভিযান , গ্রেপ্তার ৫

সাভারে যৌথবাহিনীর অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।  অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার চাকু এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাত ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্প থেকে তাদের সাভার মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে টানা ২৪ ঘণ্টার অভিযান চালায় নবম পদাতিক […]
Read more

সর্বাধিক পঠিত