Category: সর্বশেষ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ 1747449504 রাজধানীর বাড্ডার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

রাজধানীর বাড্ডার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

রাজধানীর বাড্ডার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, সবার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশের একটি ভবনের এই ঘটনা ঘটে। পরে সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার […]
Read more
Untitled design 21 1747426232 সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় জমজমাট বৈশাখি মেলা

সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় জমজমাট বৈশাখি মেলা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের মসুয়াগ্রামে বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে বসেছে ঐতিহাসিক বৈশাখি মেলা।  প্রায় দুইশত বছর আগে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ হরিকিশোর রায় চৌধুরি ‘কালভৈরবী পূজা’ উপলক্ষ্যে এ মেলার সূচনা করেন। চলতি বছর বুধবার (১৫ মে) থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী এ আয়োজন। বৈরী আবহাওয়া সত্ত্বেও মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে দর্শনার্থীদের ভিড়ে। মেলাকে […]
Read more
Untitled design 20 1747424816 চোরাই গরুর নিলাম, কিনলেন আইনজীবী

চোরাই গরুর নিলাম, কিনলেন আইনজীবী

চট্টগ্রাম আদালতে চোরাই সন্দেহে জব্দ করা তিনটি গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। প্রকাশ্য এই নিলামে দুটি গাভি ও একটি বাছুর ১ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছেন মোহাম্মদ ফরহাদুল আলম নামের এক আইনজীবী। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এই নিলাম অনুষ্ঠিত হয়। নগরীর আকবরশাহ থানা পুলিশ গরুগুলো জব্দ […]
Read more
Untitled design 19 1747423251 গাজায় একদিনেই নিহত ১৪৩ ফিলিস্তিনি

গাজায় একদিনেই নিহত ১৪৩ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনী তাদের ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। বিমান, স্থল ও সমুদ্রপথে চালানো এসব হামলায় মাত্র একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি। শুক্রবার (১৬ মে) গাজার চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া টানা হামলায় গাজা জুড়ে প্রাণ হারান এই […]
Read more
ভারতীয় নৌবাহিনী 1747458650 রোহিঙ্গাদের আন্দামান সাগরে ফেলে দিল ভারতীয় নৌবাহিনী: জাতিসংঘ

রোহিঙ্গাদের আন্দামান সাগরে ফেলে দিল ভারতীয় নৌবাহিনী: জাতিসংঘ

নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। ১৫ মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক বিবৃতিতে এই অভিযোগ উত্থাপন করেছে। জাতিসংঘ জানায়, রোহিঙ্গা শরণার্থীদের পরিবারের সদস্য এবং তাদের আইনজীবীর বরাতে জানা গেছে, গত সপ্তাহে ভারতীয় কর্তৃপক্ষ একটি নৌবাহিনীর জাহাজ থেকে বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থীকে সমুদ্রে ফেলে দেয়। তাদের […]
Read more
gaza hunger kjfz superJumbo 1747420699 গাজায় ‘যুদ্ধ নয়, ক্ষুধায় মৃত্যু’: জাতিসংঘের আশঙ্কা

গাজায় ‘যুদ্ধ নয়, ক্ষুধায় মৃত্যু’: জাতিসংঘের আশঙ্কা

চরম দুর্ভিক্ষের মুখে অবরুদ্ধ গাজা। চারদিকে শুধুই খাবারের জন্য হাহাকার। গুলি, বোমা কিংবা বিমান হামলার প্রয়োজন নেই—ইসরাইলের ত্রাণ অবরোধ অব্যাহত থাকলে না খেয়ে মরবে গাজাবাসী। দিনে দিনে ‘যমদূত’ হয়ে উঠছে কৃত্রিম খাদ্যসংকট, যা গাজার ২১ লাখ বাসিন্দাকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে।১২ মে প্রকাশিত ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি)’ শীর্ষক এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র […]
Read more
Untitled design 17 1747417253 উত্ত্যক্তের প্রতিবাদে ছাত্রীর মা–বাবাকে কুপিয়ে জখম করলো বিএনপি নেতার ছেলে

উত্ত্যক্তের প্রতিবাদে ছাত্রীর মা–বাবাকে কুপিয়ে জখম করলো বিএনপি নেতার ছেলে

বগুড়ার ধুনট উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর মা ও বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছেলে।  শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার একটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্রীর মাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাবা (৫০) ও মা […]
Read more
Untitled design 16 1747415776 চাকা খুলে পড়লেও কীভাবে প্রাণে রক্ষা পেল ৭১ যাত্রী!

চাকা খুলে পড়লেও কীভাবে প্রাণে রক্ষা পেল ৭১ যাত্রী!

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।  তবে শেষ পর্যন্ত উড়োজাহাজটি নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এই ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও বিমানে থাকা ৭১ যাত্রী, যাদের মধ্যে শিশুও ছিল, সবাই অক্ষত অবস্থায় নিরাপদে নেমে আসেন। উড়োজাহাজটি ছিল কানাডায় তৈরি ড্যাশ […]
Read more
গোয়েন লুইস 1747411025 বাংলাদেশের টেকসই সংস্কারে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ

বাংলাদেশের টেকসই সংস্কারে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ১৫ মে এক বৈঠকে বলেন, টেকসই সংস্কার, জলবায়ু সহনশীলতা, অর্থনৈতিক রূপান্তর, জেন্ডার সমতা ও সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে জাতিসংঘ সহযোগিতা করবে। বৈঠকে ২০২৪ সালে বাংলাদেশের জন্য ২১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা ঘোষণা করা হয়েছে। এই অর্থায়নের […]
Read more
‘চাঁদা না দেওয়ায় গাভি নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দল সেই নেতা বহিষ্কার 1747410577 ‘চাঁদা’ না দেওয়ায় গাভি নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার

‘চাঁদা’ না দেওয়ায় গাভি নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার

ঝালকাঠির রাজাপুরে ‘চাঁদার’ দাবিতে গাভি নিয়ে আটকে রাখার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা বেলাল খানকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা অবগত হই যে, আপনি […]
Read more

সর্বাধিক পঠিত