Category: সর্বশেষ

Untitled 6 1742960955 আজ ২ ডিগ্রি বাড়তে পারে দিনের তাপমাত্রা

আজ ২ ডিগ্রি বাড়তে পারে দিনের তাপমাত্রা

বুধবার (২৬ মার্চ) সারাদেশে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দিনের তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।  গতকাল মঙ্গলবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, চলতি মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়া কিংবা বৃষ্টির সম্ভাবনা নেই। এতে করে […]
Read more
card 1742960718 ক্রেডিট কার্ডের তথ্য পাঠানোর নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ক্রেডিট কার্ডের তথ্য পাঠানোর নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য নিয়মিতভাবে প্রতি মাসের রিপোর্ট পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জমা দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৫ মার্চ) বাংলা‌দেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি লেনদেনের তথ্য অটোমেশন ও সঠিকতার সঙ্গে সংগ্রহ করে মাসিকভিত্তিতে রিপোর্ট করতে হবে। প্রতি মা‌সের রিপোর্ট পরবর্তী মাসের ১০ তারিখের […]
Read more
সোনাঘাট স্থল বন্দর 1742960536 ঈদ উপলক্ষে টানা ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

ঈদ উপলক্ষে টানা ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটির কারণে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা কর হয়েছে। ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ মার্চ) স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও […]
Read more
বেলারুশ 1742960222 বেলারুশে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো

বেলারুশে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো

বেলারুশে আলেকজান্ডার লুকাশেঙ্কো সপ্তমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, মঙ্গলবার (২৫ মার্চ) বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে সপ্তমবারের মতো শপথ গ্রহণ করেছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেরিমোনিয়াল হলে, যা দেশটির রাজধানী মিনস্কের প্যালেস অব ইন্ডিপেন্ডেন্সের মধ্যে সবচেয়ে বড় স্থান। অনুষ্ঠানে যোগদানের জন্য ১১০০ […]
Read more
dmp 1742959914 স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে ৫ নির্দেশনা

স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে ৫ নির্দেশনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিক এবং […]
Read more
Untitled 5 1742959828 আজ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আজ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বুধবার (২৬ মার্চ) চীনে যাচ্ছেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে বৃহস্পতিবার হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।  মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, চীন সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে সরকারি দ্বিপক্ষীয় সফরে যাবেন।বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট […]
Read more
Bd Bank 1742959434 দাতা সংস্থাগুলোর সহযোগিতার জন্য আইএমএফ-এর ঋণ কর্মসূচি অব্যাহত রাখতে চায় সরকার

দাতা সংস্থাগুলোর সহযোগিতার জন্য আইএমএফ-এর ঋণ কর্মসূচি অব্যাহত রাখতে চায় সরকার

‘আইএমএফ থেকে যদি বাংলাদেশ ঋণ না নেয়, তাহলে অন্যান্য দাতা সংস্থাও আস্থা পায় না। তখন বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ অন্যান্য সংস্থাও অর্থায়নের ক্ষেত্রে প্রশ্ন তুলবে-কেন আইএমএফ সরে গেল? তখন একটি বড় ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া এ ঋণ না নিলে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো দরকার, সেটাও এ মুহূর্তে সম্ভব নয়। তাই দাতা সংস্থাগুলোর সহযোগিতার জন্য আইএমএফ-এর ঋণ […]
Read more
বিচারপতি 1742958769 জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা ১৫ মিনিটে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য […]
Read more
Untitled 3 1742958498 ফিরতি যাত্রায় ৫ এপ্রিলের টিকিট বিক্রি শুরু আজ

ফিরতি যাত্রায় ৫ এপ্রিলের টিকিট বিক্রি শুরু আজ

আসন্ন ঈদে ফিরতি যাত্রায় ৫ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে। দিনটিতে যারা ভ্রমণ করতে চান তাদের আজই টিকিট ক্রয় করতে হবে। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টায় তৃতীয় দিনের মতো ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এর আগে গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে […]
Read more
সেনা প্রধান 1742958159 স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সেনা সদস্য প্রস্তুত রয়েছে: সেনাপ্রধান

স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সেনা সদস্য প্রস্তুত রয়েছে: সেনাপ্রধান

দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখার নিমিত্তে সেনাবাহিনীর প্রত্যেক সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে এ কথা বলেন সেনাপ্রধান। বাণীতে সেনাপ্রধান বলেছেন, ‘আজ ২৬ মার্চ (২০২৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।’ আমাদের জাতীয় জীবনে […]
Read more

সর্বাধিক পঠিত