চাঁদপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত তিন

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ডাম্প ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, […]
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। পুলিশের দেওয়া তথ্য […]
জ্বালানি সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তি

জ্বালানির তীব্র সংকট ও জরুরি মেরামতের কারণে দেশের ৪১টি বিদ্যুৎকেন্দ্র একযোগে বন্ধ হয়ে গেছে। চালুর তালিকায় থাকা কেন্দ্রগুলোও পর্যাপ্ত গ্যাস ও কয়লার অভাবে তাদের পূর্ণ সক্ষমতা অনুযায়ী উৎপাদন ধরে রাখতে পারছে না। ফলে সারা দেশে শুরু হয়েছে স্মরণকালের ভয়াবহ লোডশেডিং। বিশেষ করে গ্রামীণ জনপদগুলোতে বিপর্যয় নেমে এসেছে—কোথাও এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার কোথাও […]
লোডশেডিংয়ের সঙ্গে শতাধিক ট্রান্সফরমার চুরি, ক্ষুব্ধ ফেনীর গ্রাহক

লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যেই একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় ফেনীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নতুন করে সংকট তৈরি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। সবচেয়ে বেশি চুরির ঘটনা ঘটেছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলায়। ট্রান্সফরমার চুরি হওয়ার পর নতুনটি স্থাপন করতে সময় লাগায় অনেক এলাকার […]
১৮ ঘণ্টা বিদ্যুৎহীন, তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

নাটোরের লালপুরে তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টাই বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় শুধু ঘরবাড়িই নয়, কৃষি, শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। লালপুর পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, গত সোমবার দিনের বেলায় উপজেলায় বিদ্যুতের চাহিদা ছিল […]
টেকনাফে চার অস্ত্র ও ৭৯ গুলিসহ নাহিদ আটক

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতি মামলার আসামি আব্দুল খালেক ওরফে নাহিদকে (৩১) আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। অভিযানে তাঁর কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ […]
উত্তরায় পেট্রলপাম্প থেকে কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি পেট্রলপাম্পের কর্মীদের কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কে ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় […]
হোটেল কক্ষে রক্তাক্ত স্ত্রী-কন্যা, পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের বন্ধ কক্ষ থেকে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত পুলিশ সদস্যের ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই স্থান থেকে তাঁর স্ত্রী ও ১০ মাস বয়সী কন্যাসন্তানকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার (১০ আগস্ট) উপজেলার ব্যস্ততম বড়তাকিয়া বাজারের ‘হোটেল রিল্যাক্স জোন’-এর ১০৪ নম্বর কক্ষে। […]
আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার

আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ কোটায় বরাদ্দ দেওয়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লটগুলো পুনরায় পর্যালোচনা করে বাতিলের উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। এরই অংশ হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও গাজীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের নামে বরাদ্দ দেওয়া একটি পাঁচ কাঠার প্লট বাতিলের প্রাথমিক সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। রাজউকের নথি পর্যালোচনায় এসব […]
ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: বিপুল ইয়াবা ও বিদেশি অস্ত্র উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে দেশে আনার পথে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা, একটি বিদেশি পিস্তল এবং গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের চালানে মোট ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া সীমান্ত প্রাঙ্গণে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ […]