জমি নিয়ে দুই পক্ষের রক্তাক্ত সংঘর্ষে যুবক নিহত, আটক ১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাত্র আট শতক জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই প্রাণহানি ও সহিংসতার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজ সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া […]
মান্দায় হানিট্র্যাপে আপত্তিকর ভিডিও ধারণ: নারীসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মান্দায় ব্ল্যাকমেলিং চক্রের ফাঁদে ফেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কার্য সহকারীর সংবেদনশীল ছবি ও ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির মারাত্মক অভিযোগ উঠেছে। ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি ও প্রতারণার অভিযোগে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে এক নারীসহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে […]
রায়পুরায় চুরির অভিযোগে আটক যুবকের গণপিটুনিতে মৃত্যু

নরসিংদীর রায়পুরায় প্রবাসীর বসতঘরে চুরির অভিযোগে এক যুবককে গভীর রাতে আটকে রেখে সকালে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম হৃদয় মিয়া (২৫)। নির্মম এ ঘটনাটি ঘটেছে উপজেলার পাড়াতলী ইউনিয়নের সিংড়াপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৯ আগস্ট) আনুমানিক রাত ৩টার দিকে সিংড়াপুর গ্রামের প্রবাসী আব্দুল সালাম মিয়ার […]
হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক সবজি ব্যবসায়ীসহ তিনজন মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং দক্ষিণগ্রাম […]
বাফুফের অধীনে আসছে ৩ স্টেডিয়াম, রামুতে হচ্ছে জাতীয় ট্রেনিং সেন্টার

দেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়নে এক নতুন দিক উন্মোচিত হতে যাচ্ছে। সিলেট জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম এবং ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম—এই তিনটি ভেন্যুর মাঠ, গ্যালারি ও ড্রেসিংরুমের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হাতে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কক্সবাজারের রামুতে ফিফার অর্থায়নে […]
কুমিল্লায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজন আপন চাচাতো ভাই। মাত্র দুই বছর বয়সী এই দুই অবোধ শিশুর আকস্মিক প্রয়াণে পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মালীগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের ঐতিহ্যবাহী মিয়াজী বাড়িতে এই মর্মান্তিক হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। পানিতে […]
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলের দিকে উপজেলার বড়াইল গ্রামে অভিযান চালিয়ে নবীনগর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি তিনি বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের […]
কারামুক্তদের ফুলের মালা নিয়ে বরণ করতে গিয়ে আ.লীগের ৪ কর্মী আটক

নোয়াখালী জেলা কারাগারের সামনে জামিনে মুক্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে এসে দলটির চারজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলা কারাগারের মূল ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ভর্তি ব্যাগে থাকা বেশ কয়েকটি ফুলের […]
বাঘায় দিনে-রাতে মিলিয়ে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং

রাজশাহীর বাঘা উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উপজেলার সাত ইউনিয়নের গ্রামাঞ্চলে পরিস্থিতি সবচেয়ে নাজুক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও কোথাও ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। দিনে-রাতের দীর্ঘ লোডশেডিংয়ে গরমে মানুষের দুর্ভোগ বাড়ার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রিড থেকে বাঘার […]
ছেলেকে না পেয়ে বাবাকে গুলি, আহত মা

খুলনার সোনাডাঙ্গায় ছেলেকে খুঁজতে গিয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছেলের মা শিমুলের কোমরে বিদ্ধ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গার করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত শিমুলের বয়স ৩০ বছর। তিনি করিমনগর এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। গুলিবিদ্ধ […]