অনার্স ও মাস্টার্স পর্যায়ের বেসরকারি কলেজ শিক্ষকদের জন্য এমপিওভুক্তির সুখবর

বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজে সর্বোচ্চ সাতজন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন নীতিমালা অনুযায়ী, যেসব কলেজে শুধুমাত্র অনার্স কোর্স চালু রয়েছে, সেখানে পাঁচজন এবং অনার্সের পাশাপাশি মাস্টার্স কোর্স চালু থাকলে সাতজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স রয়েছে, সেখানে একজন শিক্ষক এমপিও সুবিধা পাওয়ার নিয়ম আগে থেকেই কার্যকর ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা কলেজগুলোতে সর্বোচ্চ সাতজন শিক্ষক এই সুবিধার আওতায় আসবেন।

ওই কর্মকর্তা আরও জানান, অনার্স পর্যায়ের কলেজে পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হবেন। কিন্তু একই কলেজে মাস্টার্স কোর্সও চালু থাকলে অতিরিক্ত দুইজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।