অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ওপর আস্থা আছে বিএনপির: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে বিএনপির। 

তিনি গণমাধ্যমে প্রকাশিত ‘আটজন উপদেষ্টার দুর্নীতির’ অভিযোগকে দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে স্পষ্ট করেন। শনিবার (৯ আগস্ট) রাতে দলের পক্ষে গণমাধ্যমে এই অভিমত ব্যক্ত করেন। 

ফখরুল বলেন, “হুইচ ইজ নট আওয়ার্স,” অর্থাৎ এই অভিযোগ বিএনপির নয়। তিনি বলেন, “যদি কেউ এমন বক্তব্য দেন, সেটা তার ব্যক্তিগত মতামত, দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।”

এর আগে একই দিনে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার অভিযোগ করেন, অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে তিনি কোনো নাম বলেননি।

বিএনপির মহাসচিব ফখরুল এই বক্তব্যের দায় সম্পূর্ণ ওই সাবেক সচিবের বলে উল্লেখ করেন এবং দলের অবস্থান থেকে দূরে থাকার কথা বলেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।