খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 9শে চৈত্র ১৪২৭ | ২৩ই মার্চ ২০২১ | 1145 Dhu al-Hijjah 5
আমড়ার গুনাগুণ নিয়ে আজকের আলোচনা। মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে। বাজারে গেলেই এখন চোখে পড়বে জিবে জল আনা সবুজ রঙের আমড়া। দামি ফল আপেলের চেয়ে আমড়ায় প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি। আমড়া (ইংরেজিতে Hog Plum) একপ্রকার ফল যা মাঝারি আকারের পর্ণমোচী বৃক্ষে ফলে৷ বৈজ্ঞানিক নাম Spondias pinnaata Kurz. (বা Spondias mombin), পরিবার: (Anacardiaceae)৷

আমড়ার বৃক্ষগুলি ২০-৩০ ফুট উঁচু হয়, প্রতিটি যৌগিক পাতায় ৮-৯ জোড়া পত্রক থাকে পত্রদন্ড ৮-১২ ইঞ্চি লম্বা এবং পত্রকগুলো ২-৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়৷ কাঁচা ফল টক বা টক মিষ্টি হয়, তবে পাকলে টকভাব কমে আসে এবং মিষ্টি হয়ে যায়৷ ফলের বীজ কাঁটাযুক্ত৷ ৫-৭ বছরেই গাছ ফল দেয়৷ এই ফল কাঁচা ও পাকা রান্না করে বা আচার বানিয়ে খাওয়া যায়৷ ফল আগস্ট মাসে বাজারে আসে আর থাকে অক্টোবর পর্যন্ত৷

আমড়া কষ ও অম্ল স্বাদযুক্ত ফল৷ এতে প্রায় ৯০% জল, ৪-৫% কার্বোহাইড্রেট ও সামান্য প্রোটিন থাকে৷ ১০০ গ্রাম আমড়ায় ভিটামিন-সি পাওয়া যায় ২০ মিলিগ্রাম, ক্যারোটিন ২৭০ মাইক্রোগ্রাম, সামান্য ভিটামিন-বি, ক্যালসিয়াম ৩৬ মিলিগ্রাম, আয়রন ৪ মিলিগ্রাম৷ আমড়ায় যথেষ্ট পরিমাণ পেকটিনজাতীয় ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টজাতীয় উপাদান থাকে৷


প্রতি ১০০ গ্রাম খাদ্য উপযোগী আমড়ার পুষ্টিগুণ:
| প্রোটিন এর নাম | পরিমাণ |
|---|---|
| শর্করা | ১৫ গ্রাম |
| প্রোটিন | ১.১ গ্রাম |
| চর্বি | ০.১ গ্রাম |
| ক্যালসিয়াম | ৫৫ মিলিগ্রাম |
| আয়রন | ৩.৯ মিলিগ্রাম |
| ক্যারোটিন | ৮০০ মাইক্রোগ্রাম |
| ভিটামিন বি | ১০.২৮ মিলিগ্রাম |
| ভিটামিন সি | ৯২ মিলিগ্রাম |
| অন্যান্য খনিজ পদার্থ | ০.৬ মিলিগ্রাম |
| খাদ্য শক্তি | ৬৬ কিলোক্যালরি |
আরও দেখুন: