আমড়ার গুনাগুণ

আমড়ার গুনাগুণ নিয়ে আজকের আলোচনা। মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে। বাজারে গেলেই এখন চোখে পড়বে জিবে জল আনা সবুজ রঙের আমড়া। দামি ফল আপেলের চেয়ে আমড়ায় প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি। আমড়া (ইংরেজিতে Hog Plum) একপ্রকার ফল যা মাঝারি আকারের পর্ণমোচী বৃক্ষে ফলে৷ বৈজ্ঞানিক নাম Spondias pinnaata Kurz. (বা Spondias mombin), পরিবার: (Anacardiaceae)৷

আমড়ার গুনাগুণ

আমড়ার গুনাগুণ

আমড়ার বৃক্ষগুলি ২০-৩০ ফুট উঁচু হয়, প্রতিটি যৌগিক পাতায় ৮-৯ জোড়া পত্রক থাকে পত্রদন্ড ৮-১২ ইঞ্চি লম্বা এবং পত্রকগুলো ২-৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়৷ কাঁচা ফল টক বা টক মিষ্টি হয়, তবে পাকলে টকভাব কমে আসে এবং মিষ্টি হয়ে যায়৷ ফলের বীজ কাঁটাযুক্ত৷ ৫-৭ বছরেই গাছ ফল দেয়৷ এই ফল কাঁচা ও পাকা রান্না করে বা আচার বানিয়ে খাওয়া যায়৷ ফল আগস্ট মাসে বাজারে আসে আর থাকে অক্টোবর পর্যন্ত৷

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আমড়ার উপাদান:

আমড়া কষ ও অম্ল স্বাদযুক্ত ফল৷ এতে প্রায় ৯০% জল, ৪-৫% কার্বোহাইড্রেট ও সামান্য প্রোটিন থাকে৷ ১০০ গ্রাম আমড়ায় ভিটামিন-সি পাওয়া যায় ২০ মিলিগ্রাম, ক্যারোটিন ২৭০ মাইক্রোগ্রাম, সামান্য ভিটামিন-বি, ক্যালসিয়াম ৩৬ মিলিগ্রাম, আয়রন ৪ মিলিগ্রাম৷ আমড়ায় যথেষ্ট পরিমাণ পেকটিনজাতীয় ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টজাতীয় উপাদান থাকে৷

 

আমড়ার গুনাগুণ

 

আমড়ার উপকারিতা:

  • ফল ভিটামিন-সি সমৃদ্ধ (প্রতি ১০০ গ্রাম আমড়ায় ২০ মিলিগ্রাম পাওয়া যায়)৷
  • কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সহায়তা করে৷
  • রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়৷
  • অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান থাকায় আমড়া বার্ধক্যকে প্রতিহত করে৷[৩]
  • আমড়াতে প্রচুর আয়রন থাকায় রক্তাল্পতা দূর করতে বেশ কার্যকর৷
  • আমড়া খেলে মুখের অরুচিভাব দূর হয়৷
  • মুখের রুচি ফিরে আসায় ক্ষুধা বৃদ্ধি পায়৷
  • বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোধে আমড়া উপকারী৷
  • রক্ত জমাট বাধার ক্ষমতা বৃদ্ধি করে৷
  • সর্দি-কাঁশির ক্ষেত্রে এটি বেশ উপকারী৷
  • হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে৷

 

আমড়ার গুনাগুণ

 

আমড়ার পুষ্টিগুণ:

প্রতি ১০০ গ্রাম খাদ্য উপযোগী আমড়ার পুষ্টিগুণ:

প্রোটিন এর নাম পরিমাণ
শর্করা ১৫ গ্রাম
প্রোটিন ১.১ গ্রাম
চর্বি ০.১ গ্রাম
ক্যালসিয়াম ৫৫ মিলিগ্রাম
আয়রন ৩.৯ মিলিগ্রাম
ক্যারোটিন ৮০০ মাইক্রোগ্রাম
ভিটামিন বি ১০.২৮ মিলিগ্রাম
ভিটামিন সি ৯২ মিলিগ্রাম
অন্যান্য খনিজ পদার্থ ০.৬ মিলিগ্রাম
খাদ্য শক্তি ৬৬ কিলোক্যালরি

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।