আলিয়া আমার প্রথম স্ত্রী নয়: রণবীর

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের কন্যা রাহা জন্মের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে আলোচনা চলছেই। তবে এবার এক চমকপ্রদ তথ্য জানালেন রণবীর নিজেই! সম্প্রতি মাশাবেল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, আলিয়া তার প্রথম স্ত্রী নন! অতীতে তার আরও একবার ‘বিয়ে’ হয়েছিল। তবে সেটি ছিল এক ভিন্নধর্মী ঘটনা।

সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল, জীবনে কখনও কোনো ‘উন্মাদ’ ভক্তের পাল্লায় পড়েছিলেন কিনা? জবাবে অভিনেতা বলেন, ‘উন্মাদ কিনা জানি না, তবে আমার ক্যারিয়ারের শুরুর দিকে এক মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সব রীতি পালন করেছিল! পুরোহিত ডেকে, তিলক কেটে, মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে সে আমাকে নয়, আমার গেটটাকেই বিয়ে করেছিল!’

রণবীর আরও বলেন, ‘সেদিন আমি মুম্বাইয়ে ছিলাম না। তবে আমাদের ওয়াচম্যান আমাকে ঘটনাটি জানিয়েছিলেন। সেই ‘প্রথম স্ত্রীর’ সঙ্গে আমার কখনও দেখা হয়নি। হয়তো ভবিষ্যতে দেখা হবে!’

রণবীরের এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে, আর সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। কেউ বিষয়টি মজার ছলে নিয়েছেন, কেউ আবার অবাক হয়েছেন এমন ভক্তের কাণ্ড দেখে।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কাপুর। একই বছর জন্ম নেয় তাদের মেয়ে রাহা। একসময়ের ‘ফ্ল্যামবয়েন্ট’ রণবীর এখন অনেকটাই বদলে গেছেন। তবে অতীতের জন্য এখনও মাঝেমধ্যে তাকে খোঁটা শুনতে হয়! এবার সেই ‘নারী ভক্তের’ কাহিনি বলে ফের চর্চায় এলেন অভিনেতা।
 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।