এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী রোববার, ১৬ নভেম্বর প্রকাশিত হবে। ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষার ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানান, ১৬ নভেম্বর সকাল ১০টায় একযোগে সমস্ত শিক্ষা বোর্ড তাদের নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা তাদের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এছাড়া, পুনর্নিরীক্ষণের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।

গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। এরপর ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ‘সন্তুষ্ট না হওয়া’ পরীক্ষার্থীরা অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন। প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

প্রতিবছর পাবলিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ দেয়া হয়। তবে, এই পুনর্নিরীক্ষণে খাতার পূর্ণ মূল্যায়ন করা হয় না, বরং প্রাপ্ত নম্বর পুনরায় যোগ করে দেখা হয় সেগুলি সঠিকভাবে দেয়া হয়েছে কি না।

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে, সর্বোচ্চ আবেদন এসেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে, যেখানে ৬৬ হাজার ১৫০ জন শিক্ষার্থী ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭ হাজার ৯১৬ জন শিক্ষার্থী ১৪ হাজার ৭৩৩টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

বিভিন্ন বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা:

কুমিল্লা বোর্ডে ২২ হাজার ৫০৩ শিক্ষার্থী ৪২ হাজার ৪৪টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

রাজশাহী বোর্ডে ২০ হাজার ৯২৪ জন শিক্ষার্থী ৩৬ হাজার ১০২টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

যশোর বোর্ডে ২০ হাজার ৩৯৫ শিক্ষার্থী ৩৬ হাজার ২০৫টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

চট্টগ্রাম বোর্ডে ২২ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী ৪৬ হাজার ১৪৮টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

সিলেট বোর্ডে ১৩ হাজার ৪৪ জন শিক্ষার্থী ২৩ হাজার ৮২টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

বরিশাল বোর্ডে ৮ হাজার ১১ জন শিক্ষার্থী ১৭ হাজার ৪৮৯টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

দিনাজপুর বোর্ডে ১৭ হাজার ৩১৮ জন শিক্ষার্থী ২৯ হাজার ২৯৭টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

ময়মনসিংহ বোর্ডে ১৫ হাজার ৫৯৮ শিক্ষার্থী ৩০ হাজার ৭৩৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

কারিগরি শিক্ষা বোর্ডের ১২ হাজার ৭ জন শিক্ষার্থী ১৫ হাজার ৩৭৮টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।