এইচএসসি পরিক্ষার ফরম পূরণ শুরু ২ মার্চ থেকে

খবরওয়ালা অনলাইন ডেস্ক: এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে মার্চের দুই তারিখ থেকে যা চলবে ১৭ মার্চ পর্যন্ত।

চতুর্থ বিষয়সহ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৮৫ আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ফি  নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২২৫ টাকা। মানবিক ও ব্যবসায় শাখায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈবাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী ২ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হবে। ইতোমধ্যে ফরম পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিলম্ব ফি ছাড়া আগামী ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে।’

তিনি আরও বলেন, ১০০ টাকা বিলম্ব ফিসহ আগামী ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ পর্যন্ত।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।