এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরীতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ২০০ গজের মধ্যে কেবল পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। অন্য সকলের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

এই আদেশ আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন পরীক্ষা চলাকালীন সময়ে বলবৎ থাকবে।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠুতা রক্ষায় এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা আগেও নেওয়া হয়েছে এবং এবারও তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।