‘এনসিপির ছত্রছায়ায় মুরাদনগরে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে’

কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বী এক নারীর ওপর সংঘটিত ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আমার ৪০ বছরের রাজনীতিতে মুরাদনগরে এমন পাশবিক ঘটনার নজির নেই। কিন্তু ৫ আগস্টের পর এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) নামক নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের পর থেকেই সেখানে  সন্ত্রাসী ও দুর্বৃত্তদের পুনর্বাসন শুরু হয়েছে। এনসিপির আশ্রয়ে এদের বেপরোয়া কর্মকাণ্ড বাড়ছে, যার নির্মম প্রমাণ গত বৃহস্পতিবারের নারী ধর্ষণের ঘটনা।”

তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। সরকার এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন।

কায়কোবাদ আরও বলেন, “যে রাষ্ট্রে নারীরা নিরাপদ নয়, সেখানে ন্যায়বিচারের অস্তিত্ব থাকে না। 

তিনি অভিযোগ করেন, “এনসিপির উত্থানের পর থেকেই আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা চলছে। অথচ এই দলটির হাতে নারী সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। যারা আজ জাতীয় ঐক্যের নামে এই অপদলকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনার পাঁয়তারা করছেন, তারা আসলে জনগণের সঙ্গে প্রতারণা করছেন।”

বিবৃতির শেষে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, “নারী নির্যাতন, বিচারহীনতা এবং আওয়ামী লীগের পুনর্বাসনের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। দেশের নিরাপত্তা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।”

তিনি মুরাদনগরের সাম্প্রতিক ধর্ষণ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।