এনসিপির নেতারা ফরিদপুর যাচ্ছেন আজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নেতাকর্মীরা পথসভা কর্মসূচী পালন করতে ফরিদপুর যাচ্ছেন আজ।

বুধবার (১৬ জুলাই) দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা।

ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে বেশ কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। পরে সেনাবাহিনীর এপিসিতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নেতাদের। দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমানে খুলনায় অবস্থান করছেন। বুধবারের হামলার পর মাদারীপুরে তাদের পদযাত্রা স্থগিত করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।