এসএসসি ২০২৬: বাংলা, আইসিটি, ফিন্যান্সের কাঠামো পরিবর্তন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন পরিবর্তন করেছে।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে এই সংশোধনের বিষয়ে জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে নিম্নলিখিত পরিবর্তনগুলো আনা হয়েছে:

১. বাংলা দ্বিতীয়পত্রের বর্তমান প্রশ্ন কাঠামোতে থাকা অনুবাদের অংশটি বাতিল করা হয়েছে। অনুবাদের জন্য নির্ধারিত ১০ নম্বর এখন থেকে সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হবে।

২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রচলিত প্রশ্ন কাঠামো থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য নির্ধারিত ১০ নম্বর, পূর্ববর্তী বহুনির্বাচনী অংশের ১৫ নম্বরের সাথে যুক্ত করে এখন বহুনির্বাচনী প্রশ্নের মোট নম্বর ২৫ করা হয়েছে।

৩. ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টিসহ মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের যেকোনো একটি বিভাগ থেকে কমপক্ষে ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।