কক্সবাজারে মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে তার মায়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা রেহেনা আক্তার (৩৮) আহত হন।

শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।

নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর ছেলে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, এহসান ও তার মা রেহেনা আক্তার রাজাখালী নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশা করে মাঝির পাড়া বাড়িতে যাচ্ছিল। এ সময় টেকঘোনা পাড়ার বেড়িবাঁধের ওপর আমির হোসেনের বাড়ি সংলগ্ন পৌঁছালে টেকঘোনা পাড়ার মুহাম্মদ জুনাইদ গাড়ির গতিরোধ করে। এ সময় টাকা চুরির বিষয় নিয়ে এহসান ও জুনাইদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জুনাইদ ছোরা দিয়ে এহসানকে বুকে আঘাত করে।

এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তার মা রেহেনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করে।

জানা গেছে, জুনাইদ ও এহসান দুইজনেই একে অপরের বন্ধু। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরি হয়। জুনাইদের সন্দেহ হয় টাকাগুলো এহসান চুরি করেছে। এনিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এর জের ধরে এহসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পুলিশ এখন ঘটনাস্থলে আছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।