কলেজছাত্রীকে ইভটিজিং করে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তার ২

ডেমরার ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ডেমরার সারুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।

ডেমরা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ১৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টার দিকে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে বাসায় ফেরার পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবকের অশালীন অঙ্গভঙ্গির শিকার হন কলেজের ডিপ্লোমা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী। ঘটনাটি তিনি তার স্বামীকে জানান, কিন্তু অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। ৩০ এপ্রিল সকাল ১০টার দিকে ফেসবুকে তাকে ইভটিজিংয়ের ভিডিও দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে শনাক্ত করা হয়।

এ ঘটনায় ইভটিজিংয়ের শিকার হওয়া কলেজছাত্রীর স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেমরা থানায় একটি মামলা করা হয়।

তিনি বলেন, মামলার পরপরই ডেমরা থানার একটি চৌকস দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ডেমরার সারুলিয়া বাজার এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত মো. রোমান সিকদার ও শুভ হাওলাদারকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।