কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ, ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন নামের ৭ম শ্রেণির এক ছাত্র অপহরণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুর রশিদ টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, বুধবার (২২ অক্টোবর) রাতে অজ্ঞাত নাম্বার থেকে তাদেরকে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অপহৃত রিয়াজ উদ্দিন হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা। সে টেকনাফের লেদা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, রিয়াজ পড়ালেখার পাশাপাশি বাবার ব্যাটারিচালিত টমটম গাড়ি চালিয়ে পরিবারে সহায়তা করে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সে টমটম গাড়ি নিয়ে বের হয় এবং আর ফিরে আসেনি।

বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা রিয়াজকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, রিয়াজ বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. জিয়াদ নুর বলেন, প্রাথমিকভাবে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। বিষয়টি আমি সোশ্যাল মিডিয়ায় দেখার পর আমাদের টিম ঐ জায়গায় কাজ করছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।