কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শন করলেন ড. মুহাম্মদ ইউনূস

সূচি অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘের মহাসচিবের সাথে রোহিঙ্গা ক্যাম্প সফরকালে তিনি এ নির্মাণকাজ পরিদর্শন করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল হাসিব প্রধান উপদেষ্টাকে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে একটি সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়। কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়। এ সময় সামরিক ও বেসামরিক সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছান। অধ্যাপক ইউনূস ও গুতেরেসকে বহনকারী বিমানের চার্টার্ড ফ্লাইটটি আজ দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।

সূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।