কমিটির সুপারিশ প্রকাশ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

সরকারি গঠিত কমিটির সুপারিশ দ্রুত প্রকাশ না হলে পুনরায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করা এসব শিক্ষার্থী রোববার (৯ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, সরকারের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছিলেন, তবে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় নিজেদের প্রতারিত মনে করছেন। তাদের অভিযোগ, “ডিপ্লোমা সিন্ডিকেটের নৈরাজ্য এখনো বন্ধ হয়নি, ফলে তিন লাখের বেশি বিএসসি ইঞ্জিনিয়ার তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।”

তারা আরও বলেন, “সরকার এক মাসের মধ্যে কমিটির রিপোর্ট প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও তা প্রকাশ করা হয়নি। দ্রুত প্রকাশ না হলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হবো।”

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম স্থগিত রাখারও হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, নবম গ্রেডে সরাসরি নিয়োগ পরীক্ষা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল এবং বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহারে নিষেধাজ্ঞা—এই তিন দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।