কারিগরি শিক্ষায় জোর দিতেন জিয়াউর রহমান: সচিব খ ম কবিরুল

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় গঠনের পরিবর্তে দেশের কারিগরি শিক্ষা বিস্তারে মনোনিবেশ করতেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের ইকো ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইআইইটি) ও ইকো ইনস্টিটিউট অফ অ্যাগ্রিকালচার (ইআইএ) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কবিরুল বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু বছরের পর বছর সমাজকে বেকার জনগোষ্ঠী উপহার দিয়েছে। অথচ বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, আজ যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন, তাহলে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেন না। বরং তিনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাড়িয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেন, যা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, ইএসডিও’র চেয়ারম্যান ড. শহীদুজ্জামান এবং সমাজসেবক মির্জা ফয়সাল আমীন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।