কালীগঞ্জে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে দুইজনের। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে একজন নারী ট্রেনে কাটা পড়ে ও অপরজন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

নিহতরা হলেন—কালীগঞ্জ পৌর এলাকার ঈশ্বরবা গ্রামের প্রতিবন্ধী নারী আমচি (৫৫) এবং কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের রাজমিস্ত্রি রুহুল আমিন (৪০)। মরদেহ উদ্ধার করেছে যশোর রেলওয়ে পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ আসার পথে ঈশ্বরবা-কাশিপুর এলাকার মাঠে রুহুল আমিন নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিনচালিত নসিমনকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, সকালে বাবরা গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হন। স্থানীয়রা জানান, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।