কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ফয়জুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম এখন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) তিনি ফেসবুক লাইভে এসে নিজেই এই ঘোষণা দেন।

ফয়জুল করিম এর আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দফতর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছিলেন। তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটিরও সদস্য ছিলেন।

বিএনপি থেকে সরে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ সম্পর্কে ফয়জুল করিম বলেন,“আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগের চেষ্টা ও স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আনার প্রচেষ্টা চলছে। সেই প্রবণতা রোধ করতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক এবং জনগণের একমাত্র আশ্রয়স্থল।”

তবে তিনি কীভাবে বা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন,“ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়। তাই তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।”

খবরওয়ালা/এমএজেড

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।