কুমারখালীতে এমপি আব্দুর রউফকে গণসংবর্ধণা

15 fay 11 2 24 কুমারখালীতে এমপি আব্দুর রউফকে গণসংবর্ধণাকুষ্টিয়া ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে গণসংবর্ধণা প্রদান করা হয়েছে।  শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকাবাসীর পক্ষ্য থেকে এমপিকে সংবর্ধণা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে দক্ষিণ ভবানীপুর গ্রামের প্রয়াত শিল্পী আলী আকবর উদাসীর মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। সাবেক ইউপি সদস্য কাজী আমিনুল হক বসিরের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আকাশ রেজার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান মাস্টার, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াদুল ইসলাম মিলন সহ প্রমূখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।