খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী চাপড়া ইউনিয়নের সাওতা কারিগরপাড়া থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিগর পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় জাহিদ এর চায়ের দোকান নামক স্থান থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ১ হাজার ২০০ শ’ টাকা সহ ৩ জন জুয়াড়িকে আটক করে কুমারখালী থানা পুলিশ। আটককৃতরা হলেন, সাওতা কারিগর পাড়ার ফজলু শেখের ছেলে রইজ শেখ , রুহুল আমিনের ছেলে জাহিদ শেখ এবং কুতুব আলী শেখের ছেলে উকিল শেখ। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আকিবুল ইসলাম আকিব বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাপড়া ইউনিয়নের সাওতা কারিগর পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ জন জোয়ারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বার ২৯।