কুষ্টিয়ায় বিএনপি’র ২৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বিএনপি’র ২৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ,যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার,সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামিম উল হাসান অপু,জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল,জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ ৩৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। 

এছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২৫০ ব্যক্তিকে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৮টি অবিস্ফোরিত ককটেল ও ২৪টি মটরসাইকেল জব্দ করা হয়েছে। 

অন্যদিকে,নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি। 

কুষ্টিয়ায় বিএনপি’র ২৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গতকাল রবিবার (৯ জুন) বিকেলে থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) সাহেব আলী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন-মামলার প্রধান আসামী বিএনপি নেতা সদর উপজেলার কবুরহাট মিয়াপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সাদিকুর রহমান(৬৩)। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ সোহেল রানা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় কর্মসূচির আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা।

কুষ্টিয়ায় বিএনপি'র ২৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

 বিএনপি নেতাকর্মীরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃঙ্খলা ঘটাতে পারে এমন তথ্যর ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এ সময় বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। 

এই কর্মকর্তা বলেন,বিশেষ ক্ষমতা আইন ও পূর্ব পরিকল্পিতভাবে ককটেল বোমা হেফাজতে রেখে অর্šÍঘাত মূলক ও জীবননাশের কার্য করার চেষ্টার অপরাধে মামলা হয়েছে। মামলায় এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এদিকে, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে কর্মী সভায় পুলিশের হামলায় টিয়ারশেল ও রাবারবুলেট নিক্ষেপের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

যৌথ বিবৃতিতে তারা বলেন,পুলিশ আওয়ামীলীগের নেতাকর্মীর মত আচরণ করছে। যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দুঃখ্যজনক। তাই হামলা মামলা করে বিএনপিসহ অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীদের আন্দোলন থেকে দুরে রাখা যাবে না।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।