খোকসায় এক রাতে দশ দোকানে চুরি

fay 5 28 1 24 খোকসায় এক রাতে দশ দোকানে চুরি
খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা বাজারের প্রধান সড়ক বহু আলোচিত অপর্ণা সিনেমা হল মার্কেটে একরাতে ১০ টি গার্মেন্টসের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওইসব দোকান থেকে নগদ প্রায় তিন লক্ষাধিক টাকা লুটে নিয়েছে চোর চক্র। সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খোকসা থানা পুলিশ। শুক্রবার রাতে খোকসা অপর্ণা সিনেমা হল মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। চোর চক্র দশটি গার্মেন্টসের পোশাকের দোকানের শাটার বাঁকা করে ভিতরে প্রবেশ করে ঢোকে বলে জানা যায়। রিপন ড্রেস কর্ণারের স্বত্বাধিকারী রিপন বিশ্বাস জানান, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকালে দোকানে এসে দেখেন দোকানের শাটার বাঁকা এবং অর্ধেক শাটার উঠানো সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় তার ক্যাশ বাক্সও খোলামেলা অবস্থায় পাওয়া যায়। তিনি আরো জানান, তার দোকানের ড্রয়ারে থাকা নগদ ৭০ হাজার টাকা সহ স্বর্ণের এক জোড়া কানের দুল, একটি চেইন চুরি করে নেয়। এছাড়াও  লামিয়া ফ্যাশন, আজমেরী ফ্যাশন, সাজিদ ফ্যাশন ৫০ হাজার টাকা , বৈশাখী গার্মেন্টস, বরনিল গার্মেন্টস, শাকিল ফ্যাশন ১লাখ ৫০ হাজার টাকা, আর এম ফ্যাশন, বাদশা ডিজিটাল ড্রেস কর্ণার ৭০ হাজার টাকা , বেবি শপ দোকানের ক্যাশ বাক্স থেকে সর্ব মোট তিন লক্ষ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন ব্যবসায়ীগণ। খোকসা বস্ত্র ব্যবসায়ী সমিতির  সভাপতি সাবুব আলম চঞ্চল বলেন, দুর্ধর্ষ চুরির ঘটনায় আমরা একটি জরুরি সভা ডেকেছি। এ বিষয়ে আইনি প্রদেক্ষপ নেওয়া হবে। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ জানান, গতরাত্রে চোর চক্র অপর্ণা সিনেমা হল মার্কেটে চুরি ঘটনা ঘটিয়েছে। নগদ অর্থ ও মূল্যবান সম্পদ চক্র চুরি করে নিয়েছে বলেও ঘটনা জেনেছি। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।