গুচ্ছের সি ইউনিটে ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৬ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯৬.১৮ শতাংশ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও অধ্যাপক ড. শেলীনা নাসরিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩১০ শিক্ষার্থীর আসন ছিল।  এরমধ্যে ১ হাজার ২ শত ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাত্র ৫০ জন অনুপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে। কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও আশপাশের জেলার শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্র ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে বিশ্ববিদ্যালয় ফটকে হেল্প ডেস্ক বসানো হয়েছে৷ পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সার্বিক বিষয়ে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, স্বাভাবিকভাবে একটু গরম থাকলেও শিক্ষার্থীরা মোটামুটি ভালো পরিবেশেই পরীক্ষা দিচ্ছে। প্রায় শতভাগ উপস্থিতি দেখা গেছে, অনুপস্থিতি খুব ই কম। প্রশ্নপত্রও শিক্ষার্থীদের কমন পড়েছে৷ পর্যাপ্ত ইনভিজিলেটর রয়েছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ বা কোন অসংগতি চোখে পড়েনি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।