গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন চক্রের ১০ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এসময় তাদের কাছ থেকে ১০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ফোনের মধ্যে ৬৮টি অ্যান্ড্রয়েড ও ৩৫টি বাটন ফোন রয়েছে। গ্রেফতারকৃতরা হলো—মো. আব্দুল মান্নান (৫০), মো. সিয়াম মিয়া (১৮), মো. আব্দুর রহমান (১৮), মো. সাজু মিয়া (২১), মো. আব্দুল্লাহ ইবনে আল মাকসুদ আরাফাত (২০), নাজমুল ইসলাম (১৮), মো. আব্দুল (১৮), মো. রাকিব (১৮), মো. রেজাউল হক (৫৫) ও মো. আশরাফুল (১৯)।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে ছিনতাইকারী ও চোরদের কাছ থেকে স্বল্প মূল্যে মোবাইল কিনে তা বেশি দামে বিক্রি করতো। প্রাথমিক তদন্তে তারা চোরাই মোবাইল চক্রের সক্রিয় সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।